খেলা

ভারতে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা

ভারতে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা
ভারতে সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা

প্রাণঘাতী করোনার আতঙ্কে ভারতে সবধরনের ক্রিকেট বন্ধের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার (১৪ মার্চ) বিসিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বোর্ড সেক্রেটারি জয় শাহর বরাত এ সিদ্ধান্ত জানিয়েছেন।

যেসব ম্যাচ আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- পেটিএম ইরানি কাপ, সিনিয়র নারী ওয়ানডে নকআউট টুর্নামেন্ট, ভিজ্জি ট্রফি, সিনিয়র নারী ওয়ানডে চ্যালেঞ্জার, নারী অনূর্ধ্ব-১৯ ওয়ানডে নকআউট, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি লিগ, সুপার লিগ এবং নকআউট, নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি চ্যালেঞ্জার ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ নকআউট এবং নারী অনূর্ধ্ব-২৩ ওয়ানডে চ্যালেঞ্জার।

এর আগে শুক্রবার (১৩ মার্চ) ভারতের জমজমাট ঘরোয়া ক্রিকেট আসর আইপিএল পেছানোর ঘোষণা দেয়া হয়। ২৯ মার্চ আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১৫ মার্চ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচও স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে সকল ধরণের ভিসা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ