খেলা

দাম কমল নেইমারের, আবারও আগ্রহী বার্সেলোনা

দাম কমল নেইমারের, আবারও আগ্রহী বার্সেলোনা
দাম কমল নেইমারের, আবারও আগ্রহী বার্সেলোনা

নেইমারকে ছেড়ে দেয়ার ব্যাপারে আগের অনিচ্ছুক অবস্থা থেকে সরে এসেছে পিএসজি। ফরাসি চ্যাম্পিয়নরা আসছে দলবদল মৌসুমে দলবদলে ভালো প্রস্তাব পেলে ছেড়ে দেবে ব্রাজিলীয় তারকাকে, ইএসপিএনের বরাত ধরে এমনটাই জানাচ্ছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

করোনাভাইরাসের কারণে মাঠের ফুটবল আপাতত বন্ধ থাকলেও দলবদলের বাজার এবার একটু আগেভাগেই সরগরম হয়ে উঠছে। ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, আগামী মৌসুমের ভাবনা ইতোমধ্যেই ঘুরছে পিএসজি-বার্সেলোনার কর্তাদের মগজে।

পিএসজির ক্রীড়া ব্যবস্থাপক লিওনার্দো ইতোমধ্যেই নেইমারকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। আসছে গ্রীষ্মকালীন দলবদলে ১৫০ মিলিয়ন ইউরো পেলেই সাবেক বার্সেলোনা তারকাকে ছেড়ে দেবে পিএসজি, জানাচ্ছে ইএসপিএন। অথচ গেলো গ্রীষ্মকালীন দলবদল মৌসুমেই বার্সেলোনার ২৭০ মিলিয়ন ইউরো সমমানের একটি প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলো প্যারিসীয়রা!

তবে মার্কা জানাচ্ছে আগের সব প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও বার্সেলোনা আসছে দলবদলে আবারও নেইমারকে ফেরানোর জন্যে তত্পর। কারণ হিসেবে আপাতত দুটো ব্যাপারকে সামনে আনছে সপ্যানিশ পত্রিকাটি। প্রথমত, সভাপতি হোসে মারিয়া বার্তোমিউর কাছে ব্যাপারটার প্রাধান্য। দ্বিতীয়ত, অধিনায়ক লিওনেল মেসিকে ‘খুশি’ রাখা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ