খেলা

করোনায় প্রাণ গেল স্প্যানিশ কোচ গার্সিয়ার

  বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের ফলে এবার প্রাণ গেল ২১ বছর বয়সী স্প্যানিশ ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার। স্পেনের স্থানীয় সময় রোববার রাতে মারা যান তিনি।   করোনাভাইরাস সংক্রমইের পাশাপাশি আরেক মরণব্যাধি লিউকেমিয়াতেও ভুগছিলেন তিনি। তার মৃ
বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের ফলে এবার প্রাণ গেল ২১ বছর বয়সী স্প্যানিশ ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার। স্পেনের স্থানীয় সময় রোববার রাতে মারা যান তিনি। করোনাভাইরাস সংক্রমইের পাশাপাশি আরেক মরণব্যাধি লিউকেমিয়াতেও ভুগছিলেন তিনি। তার মৃ

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের ফলে এবার প্রাণ গেল ২১ বছর বয়সী স্প্যানিশ ফুটবল কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার। স্পেনের স্থানীয় সময় রোববার রাতে মারা যান তিনি।

করোনাভাইরাস সংক্রমইের পাশাপাশি আরেক মরণব্যাধি লিউকেমিয়াতেও ভুগছিলেন তিনি। তার মৃত্যু সংবাদ নিশ্চিত করে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, রোববার রাত ৮টার দিকে মালাগা রিজিওনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গার্সিয়া।

স্পেনের মালাগা শহরের ক্লাব অ্যাথলেটিকো পোর্তাদো আলতার জুনিয়র দলের কোচ হিসেবে কাজ করতেন গার্সিয়া। তিন মৌসুম ধরে এ দায়িত্ব পালন করছিলেন তিনি।

স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমে ভাবা হয়েছিল প্রচণ্ড ঠান্ডা লেগেছে তার। কিন্তু ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন তিনি। এর পরই জানা যায়, আগে থেকেই লিউকেমিয়া রোগে আক্রান্ত ছিলেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাবের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, 'প্রয়াত কোচ ফ্রান্সিসকো গার্সিয়ার প্রতি শ্রদ্ধা। সমবেদনা জানাই তার পরিবারের প্রতি। তোমাকে ছাড়া আমরা কীভাবে এগিয়ে যাব ফ্রান্সিসকো? যখন প্রয়োজন হয়েছে, তখনই আমাদের পাশে থেকেছো তুমি। জুনিয়রদের মধ্যে ফুটবল প্রসারে তোমার অবদান ভুলব না। শান্তিতে থেকো।'

মালাগায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারানোর পঞ্চম ব্যক্তি হলেন গার্সিয়া। আর পুরো স্পেনে এই ভাইরাসে এখন পর্যন্ত ৩০৯ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে গার্সিয়া হলেন সবচেয়ে কম বয়সী। স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাদের গড় বয়স ৭০ বছর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ