খেলা

বিসিবিকে বাঙ্গারের না

বিসিবিকে বাঙ্গারের না
বিসিবিকে বাঙ্গারের না

নিল ম্যাকেঞ্জিকে পুরো সময়ের (ফুল টাইম) জন্য ব্যাটিং কোচ হিসেবে পেতে কম চেষ্টা করেনি বিসিবি। বোর্ড থেকে একাধিকবার প্রস্তাবও দেওয়া হয়েছিল তাকে; কিন্তু পারিবারিক কারণে বিসিবির প্রস্তাবে রাজি হননি ম্যাকেঞ্জি। সাদা বলের ব্যাটিং পরামর্শক কোচ হিসেবে কাজ করছেন তিনি।

নিরুপায় হয়ে নতুন করে লাল বলের ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি। ভারতের সঞ্জয় বাঙ্গারকে পছন্দও হয়েছিলো বোর্ডের। কথাবার্তাও এগিয়েছিল। কিন্তু বাঙ্গারের আসায় শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়িয়েছে স্টার স্পোর্টসের সঙ্গে তার চুক্তির শর্ত।

বুধবার ভারতের পিটিআইকে বাঙ্গার বলেছেন, বিসিবির কাছ থেকে বছরে আট সপ্তাহ কাজের প্রস্তাব পেলেও রাজি হতে পারছেন না। বাধ্য হয়েই বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক এবং ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও গতকাল জানান, বোর্ডের প্রস্তাবে রাজি হননি বাঙ্গার।

খণ্ডকালীন পরামর্শক কোচ নিয়োগ দিয়ে খুব একটা লাভবান হচ্ছে না বিসিবি। জাতীয় দলের সিরিজ ছাড়া ড্যানিয়েল ভেট্টরিকেও সেভাবে পাওয়া যাচ্ছে না। এ অভিজ্ঞতা থেকেই পুরো সময়ের জন্য ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি। ভারতসহ বিভিন্ন দেশে যোগাযোগ করা হচ্ছে বলে জানান বোর্ড কর্মকর্তারা। তবে বাঙ্গারকে পেলে মন্দ হতো না। যে কোনো সময় ঢাকায় উড়ে আসতে পারতেন তিনি। মহারাষ্ট্রের সাবেক এ ক্রিকেটার ১২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছেন। খেলা ছেড়ে যোগ দেন কোচিং পেশায়। ২০১৪ সালে ভারতের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে।

২০১৬ সালে জিম্বাবুয়ে সফর আর পরের বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ধোনিদের ভারপ্রাপ্ত প্রধান কোচ ছিলেন তিনি। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত রবি শাস্ত্রীর কোচিং স্টাফে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ভারত দলে কাজ করার সময় কিংস ইলেভেন পাঞ্জাবেরও প্রধান কোচ ছিলেন ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত। যে কোনো দেশের জাতীয় দলের প্রধান কোচ হওয়ার সব যোগ্যতাই আছে তার।/সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ