খেলা

করোনায় আক্রান্তদের সহায়তায় বেতনের অর্ধেক দেবেন ২৭ টাইগার

করোনায় আক্রান্তদের সহায়তায় বেতনের অর্ধেক দেবেন ২৭ টাইগার
করোনায় আক্রান্তদের সহায়তায় বেতনের অর্ধেক দেবেন ২৭ টাইগার

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে জ্যামিতিক হারে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুও। ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধে বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় তারকারা এগিয়ে আসছেন। এই লড়াইয়ে বসে থাকছেন না বাংলাদেশের ক্রিকেটাররাও।

কোভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াইয়ে দেশের ২৭ ক্রিকেটার মিলে তহবিল গঠন করে আর্থিক সহায়তার উদ্যোগ নিয়েছেন।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার ও চুক্তির বাইরে থেকে সম্প্রতি জাতীয় দলে খেলা আরও ১০ ক্রিকেটার তাদের এক মাসের পারিশ্রমিকের অর্ধেক দেবেন এ তহবিলে।

কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকে যে ক্রিকেটাররা কোনো সিরিজে খেলেন, তিনিও নিজের গ্রেড অনুযায়ী ওই মাসের পারিশ্রমিক পেয়ে থাকেন।

সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজে চুক্তির বাইরে থেকে খেলা ক্রিকেটাররা যেমন মাসিক বেতন পাবেন। চুক্তিতে না থাকলেও মাশরাফি বিন মুর্তজা শীর্ষ ক্যাটাগরির বেতন।

প্রাথমিক হিসাবে সব মিলিয়ে ৩১ লাখ টাকার মতো আসবে বলে ধারণা করছেন ক্রিকেটাররা। সেই টাকা তারা সরকারকে বা কোনো প্রতিষ্ঠানকে দেবেন, এখনও ঠিক করেননি। সবচেয়ে উপযুক্ত কোথায় হয়, সেটি ভেবে দেখছেন তারা।

তহবিল গঠনের মূল উদ্যোক্তাদের একজন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, হয়তো খুব বড় অঙ্ক নয়, তবু নিজেদের জায়গা থেকে করার চেষ্টা করছি আমরা।

তিনি বলেন, সবাই যদি এভাবে যার যার জায়গা থেকে চেষ্টা করি, যত ক্ষুদ্রই হোক বা বড়, সবাই যদি একসঙ্গে লড়াইয়ে নামি, তা হলে করোনাভাইরাসকে হারানো অবশ্যই সম্ভব।

প্রাণঘাতী করোনাকে হারাতে প্রতিজ্ঞায় ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ইব্রাহিমোভিচসহ সিরিআ কিংবা লা লিগার ফুটবলাররা আর্থিক সহায়তা করছেন। ক্রিকেটারদের মধ্যে এগিয়ে এসেছেন শহীদ আফ্রিদি। করোনা মোকাবেলায় শ্রীলংকান ক্রিকেট বোর্ডও আর্থিক সহায়তা করছে তাদের সরকারকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ