খেলা

৩৩ মাস পর জ্ঞান ফিরে পেলেন ডাচ ফুটবলার

৩৩ মাস পর জ্ঞান ফিরে পেলেন ডাচ ফুটবলার
৩৩ মাস পর জ্ঞান ফিরে পেলেন ডাচ ফুটবলার

প্রায় ৩৩ মাস কোমায় থাকার পর জ্ঞান ফিরে পেলেন তরুণ ডাচ ফুটবলার আব্দুল হক নুরির। ফলে জীবন থেকে প্রায় তিনটি বছর হারিয়ে ফেললেন তিনি।

জানা গেছে, বয়সের কাঁটা ২০ ছোঁয়ার আগেই নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের মূল দলের সঙ্গে ছিলেন নুরি। তাকে বিবেচনায় রেখেই ২০১৭-১৮ মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছিলো ক্লাবটি। সেই হিসেবে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচগুলোতে খেলছিলেন তিনি।

কিন্তু ২০১৭ সালের জুলাই মাসে জার্মান ক্লাব ওয়েডের ব্রেমেনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নেমে মাঠের মধ্যেই কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যাটাক হয় নুরির। এ সময় সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই কোমায় চলে যান তরুণ এই ডাচ ফুটবলার।

তবে মাসের পর কোমায় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল। যার ফল হিসেবে প্রায় ৩৩ মাস কোমায় থাকার পর জ্ঞান ফিরেছে নুরির।

এ খবর নিশ্চিত করেছেন নুরির ভাই আব্দুর রহীম। তিনি জানিয়েছেন, কোমা থেকে জ্ঞান ফেরার পর চোখের ভ্রু নাচিয়ে কথা বলেন নুরি। এছাড়া টিভিতে ফুটবল ম্যাচ দেখানো হলে শারীরিক উপস্থিতিও জানান দেন এ তরুণ ফুটবলার। তবে তার বাবা মোহাম্মদ এখনও নিশ্চিন্ত হতে পারছেন না। আরও বেশি করে যত্ন নিতে চান ছেলের।

উল্লেখ্য, ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন নুরি। এছাড়া নেদারল্যান্ডসের সবকয়টি বয়সভিত্তিক দলেও খেলেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে জাতীয় দলের অভিষেকটাও হয়ে যেত তার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ