খেলা

বাফুফের নির্বাচন স্থগিত

বাফুফের নির্বাচন স্থগিত
বাফুফের নির্বাচন স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণে নেমে আসা বিপর্যয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যে কোনো মূল্যে নির্বাচন আয়োজনে গোঁ ধরেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবার অনুরোধ অগ্রাহ্য, দাবি উপেক্ষা করে ২০ এপ্রিল নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর ছিল তারা। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে এসে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করার ঘোষণা দিয়েছে বাফুফে। শুক্রবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাফুফের নির্বাহী কমিটির সদস্যরা এক জরুরি সভায় মিলিত হন। সেই সভায় সবার মতামতের ভিত্তিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

বাফুফের নির্বাহী কমিটি নির্বাচন স্থগিত করলেও ফিফা ও এএফসির অনুমোদন বাধ্যতামূলক। কারণ, গঠণতন্ত্র অনুসারে ৩০ এপ্রিল শেষ হয়ে যাবে বর্তমান নির্বাচিত কমিটির মেয়াদ। এর মধ্যেই নতুন নির্বাচন করতে হবে। তবে বিশ্বব্যাপী করোনাভাইরাসে সবকিছু এলোমেলো হয়ে যাওয়ায় ফিফা ও এএফসি কঠোর অবস্থান থেকে সরে এসে বর্তমান কমিটির মেয়াদ বাড়িয়ে দেবে, এই আশা বাফুফের। নির্বাহী কমিটির সিদ্ধান্ত বাফুফে জানাবে ফিফা ও এএফসিকে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘মেয়াদপূর্তির পরই হয়তো নির্বাচন করতে হবে। করোনার কারণে আগে করা যাচ্ছে না। কবে করতে পারব, বলতে পারছি না। বলতে পারেন, অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আমরা এই বিষয়টি ফিফা ও এএফসিকে অবহিত করব। আশা করছি, তারা বিষয়টি বুঝবে।’

করোনার প্রাদুর্ভাবের পর থেকেই বাফুফের দুই সহ-সভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মহি নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছিলেন। মহি ফিফাকে নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়ে চিঠিও লেখেন। বাদল রায় বলেন, ‘এটা সঠিক সিদ্ধান্ত। করোনা-দুর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত নির্বাচনী কর্মকাণ্ড স্থগিত করা উচিত।’

৩০ মার্চ পর্যন্ত কাউন্সিলরদের নাম পাঠানোর দিন নির্ধারিত ছিল। অনেক সংস্থা ইতোমধ্যে নাম পাঠিয়েছে। অনেকে এখনও পাঠায়নি। জানা গেছে, আজ কাউন্সিলরদের নাম পাঠানোর সময় বাড়ানোর বিষয়ে কথা বলছেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী।/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ