খেলা

বেতন কম নিতে সম্মত রোনালদোরা

বেতন কম নিতে সম্মত রোনালদোরা
বেতন কম নিতে সম্মত রোনালদোরা

করোনা ভাইরাসের কারণে সিরি’আ স্থগিত হওয়ায় ক্লাবগুলো বেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। টিকিট বিক্রি, সম্প্রচার স্বত্বসহ আরো আনুষঙ্গিক উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় জুভেন্তাসও পড়েছে লোকসানের মুখে। ক্ষতির পরিমাণ কিছুটা লাঘব করতে ক্লাবটি খেলোয়াড়দের ও কোচ মাউরিজিও সারির বেতন কমানোর সিদ্ধান্ত নেয়। সম্প্রতি ক্লাবের এই সিদ্ধান্তে ক্রিশ্চিয়ানো রোনালদোসহ জুভেন্তাস খেলোয়াড়রা ও কোচ সম্মতি দিয়েছেন।

ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী জুভেন্তাস খেলোয়াড়রা ও কোচ সারি মার্চ থেকে শুরু করে জুন মাস পর্যন্ত পুরো বেতন পাবেন না। ইতালি করোনা ভাইরাসের কবলে পড়ার আগ পর্যন্ত লিগে ল্যাজিও থেকে এক পয়েন্টে এগিয়ে থেকে লিগের শীর্ষে ছিল জুভেন্তাস।

বেতন কম নেওয়ার ব্যাপারে সম্মত হওয়ায় খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছে তুরিনের দলটি। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ক্লাবের কঠিন সময়ে জুভেন্তাস খেলোয়াড়রা ও কোচ ক্লাবের প্রতি যে নিবেদন দেখিয়েছেন তার ফলে জুভেন্তাস তাদের ধন্যবাদ জানাচ্ছে।’

তবে বেতন কম নেওয়ার ব্যাপারে সম্মত হওয়ায় জুভেন্তাস খেলোয়াড়রাই প্রথম নন। এর আগে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়রা নিজেদের ক্লাবের এমন সিদ্ধান্তে সম্মতি জানিয়েছিলেন।

আর্থিক ধাক্কা পুষিয়ে নিতে বার্সেলোনাও নিজ দলের সব খেলোয়াড় আর কোচিং স্টাফদের বেতন কমিয়েছে। শুরুতে ৭০ শতাংশ বেতন কমানোর কথায় কিছুটা অখুশি ছিলেন লিওনেল মেসিরা। তবে পরবর্তীতে ক্লাবের সিদ্ধান্ত মেনে নেন বার্সেলোনার সব ধরনের ক্রীড়া দলের অধিনায়ক, খেলোয়াড় ও কোচেরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ