খেলা

এবার কম বেতনে সম্মত মেসিরাও

এবার কম বেতনে সম্মত মেসিরাও
এবার কম বেতনে সম্মত মেসিরাও

গুঞ্জন উড়িয়ে দিয়ে নিজেদের বেতন কম নেওয়ার ব্যাপারটা জানালেন লিওনেল মেসি। বার্সা অধিনায়ক আরো জানিয়েছেন ক্লাবের কর্মচারীদের শতভাগ বেতন নিশ্চিত করতে নিজেরাও ক্লাবের কোষাগারে অর্থ দেবেন।

বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ সংবাদ মাধ্যমে বেতন কমানো নিয়ে বার্সা খেলোয়াড়ের অসন্তোষের ব্যাপারটি ঘুরে বেড়াচ্ছিল। শোনা যাচ্ছিল ৭০ শতাংশ বেতন কমানোর ব্যাপারে অনাগ্রহী মেসির দল। তবে গতকাল সোমবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সব গুঞ্জন উড়িয়ে দেন মেসি।

তিনি বলেন, ‘আমার মনে হয় ঘোষণার সময় এসেছে। আমরা আমাদের বেতনের ৭০ শতাংশ কম নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। এর সঙ্গে আরো অর্থ যোগ করে ক্লাবের স্টাফদের শতভাগ বেতন পাওয়ার ব্যাপারটিও আমরা নিশ্চিত করতে চাই।’ বেতন কম নেওয়ার ব্যাপারে মেসিদের সঙ্গে আছেন বার্সেলোনার অন্য ক্রীড়া দলের সদস্যরাও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ