খেলা

স্মিথ-ওয়ার্নারদের চুক্তি ঘোষণা স্থগিত

স্মিথ-ওয়ার্নারদের চুক্তি ঘোষণা স্থগিত
স্মিথ-ওয়ার্নারদের চুক্তি ঘোষণা স্থগিত

জাতীয় দল ও বিভিন্ন রাজ্য দলের পুরুষ ও নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়ে এ মাসেই নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করার কথা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। কিন্তু করোনার আঘাতে মাঠের ক্রিকেটের মতো স্মিথ, ওয়ার্নারদের কেন্দ্রীয় চুক্তির ঘোষণাও স্থগিত হয়ে গেল।

আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ স্থগিত করেছে সিএ। করোনার প্রকোপে খেলা বন্ধ হওয়ার আগেই ঘরোয়া মৌসুম প্রায় শেষ হয়ে যাওয়ায় আর্থিকভাবে তেমন ক্ষতির মুখে পড়েনি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

কিন্তু টি ২০ বিশ্বকাপ পিছিয়ে গেলে ছবিটা বদলে যাবে। সেটা মাথায় রেখেই কেন্দ্রীয় চুক্তির তালিকা ও নতুন বেতন কাঠামো আপাতত প্রকাশ করছে না সিএ।

করোনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বাড়ানোর বদলে স্মিথদের বেতন উল্টো কমিয়ে দেয়া হবে। কেন্দ্রীয় চুক্তি থেকে অনেকে বাদও পড়তে পারেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ