খেলা

অর্থ সংকটে রোনালদোকে ছেড়ে দেবে জুভেন্টাস!

অর্থ সংকটে রোনালদোকে ছেড়ে দেবে জুভেন্টাস!
অর্থ সংকটে রোনালদোকে ছেড়ে দেবে জুভেন্টাস!

করোনাভাইরাসের কারণে বৈশ্বিক অর্থ ব্যবস্থা ভেঙে পড়ছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশ লকডাউন হয়ে আছে। ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাবগুলো আর্থিক ক্ষতির শঙ্কায় আছে। ওই আর্থিক সংকটে পড়ে ইউরোপের ধনী ক্লাবগুলোর একটি ইতালির জুভেন্টাস পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোকে বাধ্য হয়ে ছেড়ে দিতে পারে।

ইতালিতে মারাত্মক আকারে করোনা ছড়িয়ে পড়েছে। চলতি মৌসুমে ইতালিয়ান শীর্ষ লিগ সিরি আ' বাতিলের কথাও চলছে। ক্লাবের ক্ষতি পুষিতে উঠতে রেনোলদোরা জুন পর্যন্ত বেতনের ৯০ ভাগই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে চলতি মৌসুমে লিগ আর শুরু না হলে বেতন কাটার অর্থ দিয়েও ক্ষতি পুষিতে উঠতে পারবে না জুভেন্টাস। ইংলিশ প্রিমিয়ার লিগের দলের কাছে তাই রোনালদোকে বেচে দিতে পারে জুভেন্টাস।

রিয়াল মাদ্রিদ থেকে ১০০ মিলিয়ন পাউন্ডে ২০১৮ সালে জুভেন্টাসে আসেন সিআরসেভেন। জুভদের সঙ্গে চুক্তি অনুযায়ী, তিনি প্রতি সপ্তাহে বেতন নেন ৫ লাখ পাউন্ড। বছরে রোনালদোর বেতন প্রায় ২৭ মিলিয়ন পাউন্ড। চলতি মৌসুম বাতিল হয়ে গেলে জুভেন্টাস যে আর্থিক ক্ষতিকে পড়বে আগামী মৌসুমে রোনালদোকে এতো অর্থ বেতন দিয়ে রাখা কঠিন হয়ে পড়বে তাদের জন্য। এছাড়া ফুটবলাররা জুন পর্যন্ত বেতন ছাড় দিতে রাজী হয়েছেন। তার পরে তারা কি করবেন সেটা অজানা।

রোনালদোকে তাই আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের কোন দলের কাছে ৬০ মিলিয়ন পাউন্ড থেকে ৬৫ মিলিয়ন পাউন্ডে ছেড়ে দিতে পারে ওল্ড লেডিরা। ইতালির এক সংবাদ মাধ্যম এমনই তথ্য দিয়েছে। সিআইইএস নামের ফুটবল পর্যবেক্ষণকারী এক প্রতিষ্ঠান গবেষণা করে দেখেছে, করোনা ভাইরাসের প্রভাবে দলবদলের বাজারে ফুটবলারদের দাম ২৮ শতাংশ কমে যাবে। জুভেন্টাস যদি রোনালদোকে রাখতে না পারে তবে ওয়েলস তারকা অ্যারন রামসেকেও ছেড়ে দিতে পারে। রোনালদোর পরে বেশি বেতন পান আর্সেনালের এই সাবেক মিডফিল্ডার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ