খেলা

মাথা কামিয়ে ফেললেন ওয়ার্নার, চ্যালেঞ্জ কোহলিকে

মাথা কামিয়ে ফেললেন ওয়ার্নার, চ্যালেঞ্জ কোহলিকে
মাথা কামিয়ে ফেললেন ওয়ার্নার, চ্যালেঞ্জ কোহলিকে

করোনাভাইরাস মোকাবেলায় যেসব স্বাস্থ্য সেবা কর্মীরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন তাদের সমর্থনে এবং উৎসাহিত করতে মাথা কামিয়ে ফেললেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।

মঙ্গলবার তিনি মাথা কামিয়ে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। এরপর জাতীয় দলের সতীর্থ ডেভিড ওয়ার্নার ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে মাথা কামিয়ে স্বাস্থ্য সেবা কর্মীদের পাশে দাঁড়ানোর চ্যালেঞ্জ জানান।

ওয়ার্নার তার পোস্ট করা ভিডিওতে ক্যাপশন দেন, ‘কোভিড-১৯ মোকাবেলায় যারা সামনে থেকে কাজ করছেন সেই স্বাস্থ্য সেবা কর্মীদের পাশে থাকার জন্য মাথা কামিয়ে ফেলার জন্য আমাকে চ্যালেঞ্জ দেওয়া হয়। আপনাদের ভালো লাগুক বা না লাগুক আমি এটা করে ফেলেছি।’

করোনাভাইরাসে অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ১৯জন মারা গেছে বলে সিডনি মর্নিং হেরাল্ড নিশ্চিত করেছে। এছাড়া দেশটিতে সাড়ে চার হাজারের মতো লোক করোনা আক্রান্ত হয়েছেন। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই সনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এ পর্যন্ত বিশ্বে প্রায় সাত লাখ ৮৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় ৩৮ হাজার।

করোনাভাইরাসের প্রভাবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর স্থগিত হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অজি টেস্ট অধিনায়ক টিম পাইন। তার মতে, করোনার যে পরিস্থিতি তাতে জুনের ওই সিরিজ অনিশ্চিত এটা বুঝতে আইনস্টাইন হওয়া লাগে না। তবে পাইন দেরিতে হলেও বাংলাদেশ সফরে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ