খেলা

আফ্রিদি ফাউন্ডেশনে আর্থিক সহায়তা, বিতর্কে যুবরাজ-হরভজন

আফ্রিদি ফাউন্ডেশনে আর্থিক সহায়তা, বিতর্কে যুবরাজ-হরভজন
আফ্রিদি ফাউন্ডেশনে আর্থিক সহায়তা, বিতর্কে যুবরাজ-হরভজন

প্রাণঘাতী করোনাভাইরাসের যুদ্ধে পাকিস্তানের শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনে আর্থিক সহায়তা করার ঘোষণা দিলেন ভারতের যুবরাজ সিং ও হরভজন সিং।

এতেই তোপের মুখে পড়েছেন যুবরাজ ও হরভজন। আফ্রিদির পাশে দাঁড়ানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবরাজ-হরভজনকে নিয়ে সমালোচনা করছেন অনেকেই।

অনেক আগ থেকেই আফ্রিদি ফাউন্ডেশন নানা সমাজকল্যাণমূলক কাজে যুক্ত হয়েছে। এবার করোনাভাইরাসে আক্রান্ত ও অসহায় মানুষদের পাশেও দাঁড়িয়েছে সংস্থাটি। সেই উদ্যোগকেই স্বাগত জানিয়ে যুবরাজ জানিয়েছিলেন, আফ্রিদি ফাউন্ডেশনে আর্থিক সাহায্য করবেন তিনি।

টুইটারে যুবরাজ লিখেছেন, ‘আমরা সকলেই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে যারা ততটা ভাগ্যবান নয় তাদের পাশে দাঁড়াতে হবে। করোনা মোকাবিলায় আমি শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনকে সমর্থন করছি।’

২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় যুবরাজ সিং সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান।

টুইটের সাবেক সতীর্থ এবং বন্ধু হরভজন সিংহের নামও যোগ করে দেন যুবরাজ। যাতে আফ্রিদি ফাউন্ডেশনে সহায়তা করে। কারণ আফ্রিদির সাথে যুবরাজ-হরভজনের ভালো বন্ধুত্ব। তাতে সাড়া দেন হরভজন। তিনি জানান, ‘আমিও চেষ্টা করবো।’

এতে যুবরাজ-হরভজন ভারতীয় সমর্থদের তোপের মুখে পড়েন। তাদের নিয়ে টুইটারে সমালোচনার ঝড় উঠে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ