খেলা

বেলজিয়াম লিগ বাতিল হচ্ছে, চ্যাম্পিয়ন ক্লাব ব্রুস

বেলজিয়াম লিগ বাতিল হচ্ছে, চ্যাম্পিয়ন ক্লাব ব্রুস
বেলজিয়াম লিগ বাতিল হচ্ছে, চ্যাম্পিয়ন ক্লাব ব্রুস

ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগের মধ্যে নেই বেলজিয়ান ফাস্ট ডিভিশনি ‘এ’ লিগ। তবে ডাচ লিগ, পর্তুগিজ লিগের মতো বেলজিয়ামের ফুটবল লিগও ইউরোপের অন্যতম সেরা। করোনার প্রভাবে গুরুত্বপূর্ণ এই লিগের চলতি মৌসুম বাতিল হতে যাচ্ছে। লিগ টেবিলে শীর্ষে থাকা ক্লাব ব্রুসকে ঘোষণা করা হবে লিগ চ্যাম্পিয়ন।

বেলজিয়াম লিগ বাতিলের ঘোষণা আসলে সেটি হবে চলতি মৌসুমে ইউরোপের বাতিল হওয়া প্রথম লিগ। চলতি মৌসুমে বেলজিয়ান লিগে নিয়মিত ম্যাচ মাত্র একটি করে বাকি আছে। তাতে দ্বিতীয় অবস্থানে থাকা গেঙ্কের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে ক্লাব ব্রুস। তবে নিয়মিত লিগ ম্যাচের পর প্লে অফ ওয়ান এবং প্লে অফ টুর ম্যাচ হয় বেলজিয়ান লিগে। সেটা হবে না।

নিয়ম অনুযায়ী, ইউরোপের ওই লিগে সেরা ছয়টি দল প্লে অফ ওয়ান ধাপের ম্যাচ খেলে। প্রতি দল দু’বার করে একে অপরের মুখোমুখি হয়। সেখান থেকে নির্ধারণ হয় চ্যাম্পিয়ন। লিগের বোর্ড সভাপতিরা বসে লিগ বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য সুপারিশ করেছেন তারা। আগামী ১৫ এপ্রিল আসবে ওই ঘোষণা।

লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বোর্ড সভাপতিরা সর্বসম্মতিক্রমে লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এটা কাম্য নয়, কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে এই প্রতিযোগিতা ৩০ জুনের আগে শুরু করা সম্ভব নয়।’ কিন্তু জুনের শেষে আবার বেলজিয়ামের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলের নতুন মৌসুম শুরু হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ