খেলা

বেলারুশ প্রিমিয়ার লিগ বন্ধ করবে না কর্তৃপক্ষ

বেলারুশ প্রিমিয়ার লিগ বন্ধ করবে না কর্তৃপক্ষ
বেলারুশ প্রিমিয়ার লিগ বন্ধ করবে না কর্তৃপক্ষ

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ফুটবল। এমনকি বিশ্বের প্রায় প্রতিটি দেশে কোভিড-১৯ সংক্রমণ এড়াতে সাময়িক বন্ধ রাখা হয়েছে ফুটবল। তবে এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। স্টেডিয়াম ভর্তি দর্শকে বেশ দাপটের সঙ্গে চলছে বেলারুশিয়ান প্রিমিয়ার লিগ।

ইউরোপের একমাত্র দেশ হিসেবে শীর্ষ ফুটবল লিগ স্থগিত করেনি রাশিয়ার প্রতিবেশিরা। আজব এই দেশটি ফুটবল কর্তারা মনে করেন লিগ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এমনটি জানিয়েছেন বেলারুশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সের্গেই ঝারদেস্কি।

এদিকে এতদিন না হলেও অবশেষে বেলারুশ সরকার সাংস্কৃতিক ও ক্রীড়াসহ আন্তর্জাতিক সব ইভেন্ট ৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করে। কিন্তু এখনও বেঁকে আছে বেলারুশ ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির প্রধান জানান, ঘরোয়া ফুটবল লিগ ঠিকই চলবে। ‘আমরা প্রতিদিন পরিস্থিতি বিবেচনা করছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর আমাদের ভরসা আছে। এখন লিগ বন্ধ করার কোনো কারণ দেখছি না।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ