খেলা

পাকিস্তানকে ক্রিকেটের ‘ব্রাজিল’ বললেন ওয়াসিম আকরাম

পাকিস্তানকে ক্রিকেটের ‘ব্রাজিল’ বললেন ওয়াসিম আকরাম
পাকিস্তানকে ক্রিকেটের ‘ব্রাজিল’ বললেন ওয়াসিম আকরাম

প্রতিভার দিক থেকে পাকিস্তানকে 'ক্রিকেটের ব্রাজিল' আখ্যা দিয়েছেন সুইং অব সুলতান ওয়াসিম আকরাম। সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্সের সঙ্গে এক আড্ডায় নিজ দেশকে ক্রিকেট প্রতিভার আঁতুরঘর বলে উল্লেখ করেন ওয়াসিম।

তার সঙ্গে সুর মিলিয়ে জোন্সও আনপ্রেডিক্টেবল দলটিকে ক্রিকেটীয় প্রতিভার কারখানা বলে অভিমত দেন।

ইউটিউবে জোন্সের সাক্ষাৎকার নিয়েছেন আকরাম। কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে 'সাওয়াল ক্রিকেট কা' বলে জনপ্রিয় শো হোস্ট করেন তিনি।

ওই অনুষ্ঠানে পাকিস্তানের ক্রিকেট নিয়ে দেশটির সাবেক অধিনায়ক বলেন, আমাদের দেশে আনকোরা প্রচুর প্রতিভা আছে। আমাদের দেশ ক্রিকেটের ব্রাজিল।ব্রাজিলে যেমন প্রতিভার অভাব হয় না তেমনি পাকিস্তানেও কিংবদন্তির অভাব নেই।

আকরামকে সমর্থন করেছেন জোন্সও।অজি লিজেন্ড বলেন, পাকিস্তানের রক্তে ক্রিকেট মিশে রয়েছে। দেশটিকে বরাবরই প্রতিভার গোডাউন বলে ক্রিকেট বিশ্ব মেনে আসছে। অস্ট্রেলিয়ায় আমরা বলতাম, পাকিস্তানে এত প্রতিভা আছে, ওদের শুধু সেগুলো কাজে লাগাতে হবে। সেখানকার ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন রকম টেকনিকের আবির্ভাব ঘটিয়ে এসেছে।'

সেই সঙ্গে জোন্স জুড়ে দিয়েছেন, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতারের মতো ফাস্ট বোলার, আবদুল কাদির, মুশতাক আহমেদের মতো স্পিনার উপহার দিয়েছে পাকিস্তান।এখনও দেশটি আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সব প্রতিভাবান বোলারের জন্ম দেয়।'

পাকিস্তানের বিশ্বকাপ জয় নিয়ে তিনি বলেন, ইমরান খান দলের দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান অসামান্য সাফল্য পেয়েছিল। ১৯৯২ সালে ইংল্যান্ডকে পর্যুদস্ত করে মেলবোর্নে অসাধারণ ক্রিকেট খেলে ১ লাখ দর্শকের সামনে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।/টাইমস অব ইন্ডিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ