খেলা

ফের বাবা হচ্ছেন সাকিব আল হাসান

ফের বাবা হচ্ছেন সাকিব আল হাসান
ফের বাবা হচ্ছেন সাকিব আল হাসান

গোটা বিশ্ব যখন করোনাভাইরাস আতঙ্কে ভুগছে, তখন সুখবর দিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ফের বাবা হচ্ছেন তিনি।

বিষয়টি নিয়ে আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে নিশ্চিত খবর পাওয়া যাচ্ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি নিশ্চিত করেছেন। তার অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব বলেছেন, ছোট ভাই অথবা বোন পেতে যাচ্ছে কন্যা আলায়না হাসান অব্রি।

সাকিব লিখেছেন ‘বড় বোনের দায়িত্ব’। ছবিতে দেখা যাচ্ছে, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’

জানা গেছে, বর্তমানে পরিবারসহ যুক্তরাষ্ট্রে আছেন সাকিব আল হাসান।

২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। ঢাকার হোটেল রূপসী বাংলায় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ