খেলা

বাটলারের জার্সি বিক্রি হল ৬৮ লাখ টাকায়

বাটলারের জার্সি বিক্রি হল ৬৮ লাখ টাকায়
বাটলারের জার্সি বিক্রি হল ৬৮ লাখ টাকায়

করোনাভাইরাস মোকাবেলায় ক্যারিয়ারের সেরা স্মারক জার্সি নিলামে তুলেছিলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলার। তার সেই বিশ্বকাপ ফাইনালের জার্সি বিক্রি হয়েছে ৬৫ হাজার ১০০ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮ লাখ টাকা।

নিলামে ওঠা পুরো অর্থই করোনায় আক্রান্তদের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাটলার। লন্ডনের দুটি হাসপাতালকে আর্থিক সহায়তার জন্য এই মহৎ উদ্যোগ নিয়েছিলেন বাটলার।

গত ৩১ মার্চ অনলাইন নিলামে তোলা হয় জার্সিটি। নিলাম শেষ হয়েছে মঙ্গলবার রাতে। ৮২টি সফল বিডের পর সেটি বিক্রি হয়েছে ৬৫,১০০ পাউন্ডে। এই জার্সি পরেই গত জুলাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন বাটলার।

ইংল্যান্ডের হয়ে প্রথম বিশ্বকাপ জয়ের রোমাঞ্চকর মুহূর্ত এসেছিল তার হাত ধরেই। স্মরণীয় জার্সিতে সতীর্থদের অটোগ্রাফ নিয়ে রেখেছিলেন বাটলার। মানবতার সেবায় সেটি কাজে আসায় আরও বেশি উচ্ছ্বসিত বাটলার বলেন, আমার জন্য এটি খুবই স্পেশাল একটি জার্সি। ভীষণ প্রয়োজনীয় একটি কাজে লাগায় এটি আরও অর্থবহ হয়ে উঠেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ