খেলা

বিশ্বজুড়ে করোনাভাইরাস

ফিফার র‌্যাঙ্কিং তালিকা কাটাছেড়া ছাড়াই প্রকাশ

ফিফার র‌্যাঙ্কিং তালিকা কাটাছেড়া ছাড়াই প্রকাশ
ফিফার র‌্যাঙ্কিং তালিকা কাটাছেড়া ছাড়াই প্রকাশ

করোনাভাইরাসের কারণে মাঠে গড়াচ্ছে না বল। করোনা আতঙ্কে গত এক মাসে মাত্র ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে যা কিনা ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো মাসে এত কম খেলা হলো। ফুটবলে এতবড় একটি প্রভাব পড়ার কারণে ফিফাও সিদ্ধান্ত নিয়েছে, তাদের মাসিক র‌্যাংকিংয়ে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না।

ফুটবলের ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ম্যাচ এবং টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছে। এক মাসে ৪টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে দুটিই খেলেছে মধ্য আমেরিকার দেশ পানামা। তাই মাসিক তালিকা অপরিবর্তিত রেখে মার্চের ৯ তারিখ যে র‌্যাংকিং প্রকাশ করা হয়েছিল সম্পূর্ণ সেই তালিকাই প্রকাশ করা হয়েছে ৯ এপ্রিল।

ফিফা থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, কোভিড-১৯ এর কারণে চলমান সঙ্কটের কারণে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ সবচেয়ে কম হওয়ার কারণে ফিফা সিদ্ধান্ত নিয়েছে র‌্যাংকিংয়ের তালিকা অপরিবর্তিত রাখার।

কোভিড-১৯ এর কারণে ফিফা প্রীতি ম্যাচ, বিশ্বকাপ বাছাইসহ আন্তর্জাতিক ফুটবল সূচি পুরোটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট, ইউরো চ্যাম্পিয়নশিপ এবং কোপা আমেরিকাও পিছিয়ে দেয়া হয়েছে এক বছর। এমন পরিস্থিতিতে র‌্যাংকিংয়ে আপডেট করাও অসম্ভব। এর কারণে ফিফা র‌্যাংকিংয়ে বেলজিয়াম যে শীর্ষে ছিল, তারা সেখানেই রয়ে গেলো। কোনো স্থানেই কোনো পরিবর্তন হয়নি। আগের অবস্থান ধরে রেখে বাংলাদেশও রয়েছে ১৮৭তম স্থানে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ