খেলা

করোনা দূর্গতদের ২০ হাজার প্যাকেট খাবার দেবে বিসিবি

করোনা দূর্গতদের ২০ হাজার প্যাকেট খাবার দেবে বিসিবি
করোনা দূর্গতদের ২০ হাজার প্যাকেট খাবার দেবে বিসিবি

করোনাভাইরাসের কারণে অসহায়-দুস্থদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজস্ব তহবিল থেকে অসহায়-দুস্থ মানুষদের ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দিবে বিসিবি। যে সব এলাকা কোভিড-১৯ রোগে বেশি আক্রান্ত সে সব এলাকায় এই খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে কবে থেকে শুরু হবে এই কর্মসূচি সেটি এখনো নিশ্চিত করেনি বিসিবি।

খাবারের প্যাকেট সম্পর্কে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, 'প্রতিটি প্যাকেটে থাকবে চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিগগিরই বিতরণ শুরু হবে। যে এলাকায় সহায়তা খুব প্রয়োজন সে সব এলাকাগুলোতে আপাতত আমরা অগ্রাধিকার দিচ্ছি।'

খাদ্য সহায়তার পাশাপাশি হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একেকজন খেলোয়াড়কে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিবে বিসিবি। জালাল ইউনুস বলেন, 'হুইলচেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের কাছে আবেদন করেছিল। তারাও খুব কষ্টের মধ্যে আছে, বেশিরভাগ খেলোয়াড়ের আর্থিক অবস্থা ভালো নয়। বিসিবি সভাপতি তাদের সহায়তার বিষয়টা অনুমোদন দিয়েছেন।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ