খেলা

প্রাইজমানির অর্ধেক দান করছে রোনালদোর পর্তুগাল

প্রাইজমানির অর্ধেক দান করছে রোনালদোর পর্তুগাল
প্রাইজমানির অর্ধেক দান করছে রোনালদোর পর্তুগাল

মহামারী করোনাভাইরাস মোকাবিলায় এবার এগিয়ে এলো পর্তুগাল জাতীয় ফুটবল দল। তৃণমূল ফুটবলের স্বাভাবিক পথচলা ধরে রাখতে নিজেদের ইউরো কোয়ালিফিকেশন প্রাইজমানির অর্ধেক দান করে দেবে রোনালদোর দল।

২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল পর্তুগাল। নিশ্চিত করেছিল ২০২০ সালের ইউরোর টিকিটও। করোনার প্রভাবে পিছিয়ে গেছে এবারের ইউরো। তবে অংশগ্রহণকারী সব দলই পাবে কোয়ালিফিকেশন প্রাইজমানি।

সেই টাকারই অর্ধেক তৃণমূল তথা অপেশাদার ফুটবল ক্লাবগুলোতে দান করে দেবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে তারা।

যেখানে লেখা হয়েছে, ‘পেশাদার ও অপেশাদার ফুটবলের মধ্যকার যে পারস্পরিক আস্থা, তা বিবেচনায় আমরা সিদ্ধান্ত নিয়ে একটি দল হয়ে কাজ করার। এর অংশ হিসেবে আমরা ইউরো-২০২০ এর কোয়ালিফিকেশন প্রাইজ মানির অংশ দান করে দেবো।’

তারা আরও লিখেছে, ‘আমাদের এগিয়ে যাওয়ার পথে যারা মহৎ হৃদয়ের পরিচয় দিয়ে সাহায্য-সহায়তা করেছে, আমাদের অর্জন সমৃদ্ধ করার পথ সুগম করেছে- তাদের কথাও আমরা ভুলিনি। তাই ফেডারেশন কর্তৃক গঠিত ফান্ডেও আমরা দান করবো।’

পর্তুগিজ ফেডারেশনের পক্ষ থেকে কোয়ালিফিকেশন প্রাইজমানির অর্থের পরিমাণ জানানো হয়নি। তবে তাদের গঠিত সহায়তা ফান্ডে প্রায় ৪৭ লাখ ইউরো (প্রায় ৪৪ কোটি টাকা) জমা হয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ