খেলা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

১৫ এপ্রিল যে আইপিএল শুরু করা যাচ্ছে না, এটা নিশ্চিতই ছিল। অবশেষে, ভারত সরকার যখন দেশব্যাপি লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত ঘোষণা করলো, তখন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত ঘোষণা করে দিলো। এ বছরের আইপিএল যে আর মাঠে গড়াচ্ছে না, সে সম্ভাবনাও উজ্জ্বল হয়ে গেলো।

২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের তেরোতম আসর। কিন্তু করোনাভাইরাসের তাণ্ডবে সারা বিশ্বের মত ভারতেও সমস্ত খেলাধুলা স্থগিত ঘোষণা করা হয়। যার জেরে আইপিএল পিছিয়ে দেয়া হয় ১৫ এপ্রিল পর্যন্ত। এর মধ্যেই ভারতে ক্রমেই থাবা বড় করতে চলেছে করোনা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর মিছিল। সে কারণে, ধারণাই ছিল আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা হতে পারে। শেষ পর্যন্ত সেটাই হলো।

প্রথমে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছিল ভারত সরকার। কিন্তু কোথায় কি, করোনা পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এরই মধ্যে পশ্চিমবঙ্গসহ বেশ কিছু রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। সুতরাং, আইপিএলর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দেন, আগামী ৩মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন। ততদিন পর্যন্ত রেল-বিমানসহ সমস্ত পরিসেবা বন্ধ। সুতরাং, বিদেশি তারকাদের আগমন সম্ভব নয়। এমনকি কোনোভাবেই ম্যাচ আয়োজন সম্ভব নয়। সুতরাং, অনির্দিষ্টকালের জন্য স্থগিত।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও দিন দুয়েক আগে সে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তিনি বলেছিলেন, ‘পুরো পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়। আর বলার কিছু নেইও। বিমান বন্ধ, অফিস বন্ধ, মানুষ গৃহবন্দি। কেউ কোথাও যেতে পারছে না। মনে হচ্ছে, মে’র অর্ধেক পর্যন্ত এই অবস্থাই থাকবে। ক্রিকেটাররা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গা যাবে? খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, আইপিএল কেন এখন কোনোরকম স্পোর্টস ইভেন্টই আয়োজন সম্ভব নয়।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ