খেলা

আইপিএল আয়োজন করতে চায় শ্রীলংকা

আইপিএল আয়োজন করতে চায় শ্রীলংকা
আইপিএল আয়োজন করতে চায় শ্রীলংকা

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে থমকে আছে বিশ্ব। বন্ধ আছে সব ধরণের ক্রীড়া আয়োজন। জার্মান বুন্দেসলিগা অবশ্য লিগ শুরুর একটা ইঙ্গিত দিয়েছে। দর্শক শূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে চায় তারা। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় শ্রীলংকাও দিচ্ছে ক্রিকেট শুরুর আভাস। আইপিএল আয়োজন করতে চায় তারা।

করোনাভাইরাসের কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। স্বাভাবিক অবস্থায় না ফিরলে ১৩তম আইপিএলের আসর বাতিলও হতে পারে। যদিও বছরের শেষ দিকে আইপিএলের একটি ইঙ্গিত দিয়েছে ভারত। তবে আইপিএল আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইপিএল আয়োজনের প্রস্তাবও দিয়েছে এসএলসি।

কারণ হিসেবে তারা জানিয়েছে, শ্রীলংকায় করোনাভাইরাসের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। আগামী দুই সপ্তাহে পরিস্থিতি আরওউন্নতি হলে স্বাভাবিক অবস্থায় ফিরবে শ্রীলংকা। তাই আইপিএল আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এসএলসির সভাপতি শাম্মি সিলভা এমনই জানিয়েছেন।

লংকার সংবাদ মাধ্যমকে সিলভা বলেন, ‘বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি অনেকটাই ভালো। বিসিসিআই চাইলে আমরা আইপিএল আয়োজন নিয়ে কথা বলতে পারি। অতীতেও ভারতের বাইরে আইপিএল অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় আইপিএল হয়েছে। তারা চাইলে এবারও দেশের বাইরে করতে পারে। এ ব্যাপারে আমরা আগ্রহী। বিসিসিআই ইতিবাচক সাড়া দিলে আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নিতে পারি।'

শ্রীলংকা শুরু থেকে কার্যকরী ব্যবস্থা নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে পেরেছে। দেশটির পরিস্থিতি অনেকটাই ভালো। যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সেখানে এ পর্যন্ত শ্রীলংকায় ২৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। মারা গেছেন সাত জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ