খেলা

পাকিস্তানকে হতাশ করল আইসিসি

এহসান মানি, পাকিস্থান ক্রিকেট বোর্ড
এহসান মানি, পাকিস্থান ক্রিকেট বোর্ড

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তান সিরিজ মাঠে না গড়ানোয় এ দুই দলকে ৩ পয়েন্ট করে দিয়েছে আইসিসি। যার সুবাদে ২৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে ভারত।

কিন্তু ১৯ পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে পাকিস্তানকে। বাছাইপর্ব খেলেই বিশ্বকাপের টিকিট অর্জন করতে হবে তাদের। আইসিসির এ সিদ্ধান্তে হতাশ হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের আশা ছিল ২০১৬ সালের ঘটনাই পুনরাবৃত্তি হবে। সেদিকেই যাচ্ছিল ঘটনাটি।

ওই বছরের মতো এবারও পাকিস্তানের সঙ্গে খেলতে নারাজ ছিল ভারত। তাই নিয়মানুযায়ী, পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে খেলার টিকিট কাটতে পারতেন পাক নারীরা। কিন্তু পয়েন্ট ভাগাভাগি করে দেয়ায় আশায় গুঁড়েবালি হলো তাদের।

আইসিসির এমন সিদ্ধান্তে হতাশ হয়ে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, এটা মেনে নেয়া যায় না। ভারতের সঙ্গে সিরিজ খেলতে আমাদের আপত্তি ছিল না। তবে পয়েন্ট ভাগাভাগি হলো কেন! এখন বোর্ডের প্রধান নির্বাহী, লিগ্যাল ডিপার্টমেন্ট এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে বিষয়টা নিয়ে পর্যালোচনা করব আমরা। সেখান থেকে একটা জায়গায় একমত হলে আমরা আনুষ্ঠানিক মন্তব্য করব।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সিরিজটি গতবছরের জুলাই থেকে নভেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত খেলতে রাজি না থাকায় এ বছরেও মাঠে গড়ায়নি সিরিজটি। এরপরই করোনার হানায় সব স্থগিত হয়ে যায়।

এদিকে ভারত ছাড়াও নারী বিশ্বকাপ নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী বছর নিউজিল্যান্ডে ৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার সঙ্গে লড়াই করতে হবে পাকিস্তানকে।/জিওসুপার টিভি, ইএসপিএন ক্রিকিনফো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ