খেলা

মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাই শুরু সেপ্টেম্বরে

মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাই শুরু সেপ্টেম্বরে
মেসি-নেইমারদের বিশ্বকাপ বাছাই শুরু সেপ্টেম্বরে

লাতিন আমেরিকা অঞ্চলের স্থগিত হয়ে যাওয়া ২০২০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হবে আগামী সেপ্টেম্বরে। আগের নিয়মেই খেলা হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে।

সব ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের পর এই সিদ্ধান্তে পৌঁছেছে মহাদেশটির শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল। নির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লিওনেল মেসি, নেইমারদের খেলা মাঠে গড়াবে বলে জানিয়েছে সংস্থাটি।

এই অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হওয়ার কথা ছিল গত মাসে। কিন্তু করোনাভাইরাসের কারণে বাছাইয়ের প্রথম দুই রাউন্ড স্থগিত করা হয়।

গত সপ্তাহে ফিফা অবশ্য জানিয়েছিল, বর্তমান সংকটময় পরিস্থিতিতে এই বছরের সব আন্তর্জাতিক ম্যাচ স্থগিত করার কথা ভাবছে তারা। করোনাভাইরাসের ফলে সৃষ্ট ভ্রমণ জটিলতার কারণে ২০২১ সালের আগে বেশিরভাগ আন্তর্জাতিক দলের খেলা নাও হতে পারে বলে সংশয় প্রকাশ করেছিলেন ফিফা সহ-সভাপতি ও কনকাকাফ অঞ্চলের প্রধান ভিক্তর মনটাগ্লিয়ানি। এর মধ্যেই এলো কনমেবলের এই ঘোষণা।

তবে কোপা লিবের্তাদোরেস ও কোপা সুদামেরিকানার মতো মহাদেশীয় ক্লাব টুর্নামেন্ট ফের শুরুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আপাতত পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য ভালো হলেই প্রতিযোগিতাগুলো আয়োজনের লক্ষ্য তাদের।

বৈঠকে আগামী বছরের জুন-জুলাইয়ে কোপা আমেরিকা শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর্জেন্টিনা ও কলম্বিয়ায় ১২ দলের অংশগ্রহণে এ বছরের জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল লাতিন আমেরিকা ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্ট। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত হয়ে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ