খেলা

চলে গেলেন ইমরুল কায়েসের বাবা

চলে গেলেন ইমরুল কায়েসের বাবা
চলে গেলেন ইমরুল কায়েসের বাবা

প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০)। রবিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরুল কায়েসের মামাতো ভাই রনি।

গত ২৩ মার্চ দুপুরে মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের বাড়ি থেকে মেহেরপুর শহরের যাওয়ার পথে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন বানি আমিন বিশ্বাস। তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে, এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং একইদিনই হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে যান ইমরুল কায়েস।

আরও পড়ুন: করোনা ভাইরাস :সুস্থ হতে কত সময় লাগে?

দুর্ঘটনায় তার পা, হাত ও মাথায় গুরুতর আঘাত লাগে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গত প্রায় একমাস ধরে চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এ খবরে মেহেরপুরে শোকের ছায়া নেমে আসে।

রনি আরো বলেন, ‘আমার ফুপার মরদেহ নিয়ে ইমরুল ভাই ঢাকা থেকে রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। গ্রামেই তার জানাযা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সিদ্ধান্ত হয়েছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ