খেলা

গরীবদের জন্য নিলামে মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট

গরীবদের জন্য নিলামে মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট
গরীবদের জন্য নিলামে মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট

করোনাভাইরাস মোকাবিলায় সাকিব আল হাসান ফাউন্ডেশন চালু করেছেন ক্রিকেটার সাকিব। ওই ফাউন্ডেশনের মাধ্যমে পাওয়া অনুদান করোনা মোকাবিলায় খরচ করার জন্য দিচ্ছেন তিনি। এছাড়া নিজেদের করোনা লড়াইয়ের পেছনের যোদ্ধা উল্লেখ করে সাকিব দেশের ক্রিকেটের বড় তারকা তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের ব্যাট বা ক্রীড়া সামগ্রী নিলামে তুলে করোনা লড়াইয়ে সামিল হতে। বাটলারের মতো তারকার করোনা লড়াইয়ে এগিয়ে আসাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

সাকিবের ওই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ দলের ‘মিস্টার ডিপেনডেবল’ মুশফিকুর রহিম ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে করা তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। মুশফিক নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনলাইন নিলামের কথা জানিয়ে মুশফিকুর রহিম জানিয়েছেন, ‘আমার প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলছি। ডিজিটাল অকশন করার ইচ্ছে আছে। দেখি কতদূর ব্যবস্থা করা যায়। সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে, তারা যেন নিলামে আসেন এবং বেশি বেশি করে দাম তোলেন। কারণ ব্যাট থেকে যা টাকা আসবে পুরোটাই গরিব মানুষদের জন্য খরচ করা হবে।’

২০১৩ সালে গল টেস্টে মুশফিকুর রহিম প্রথম ইনিংসে ৩২১ বল খেলে ২০০ রান করেন। ২২ চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। প্রথম ইনিংসে শ্রীলংকা ৫৭০ রান তুলে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ করে ৬৩৮ রান। এছাড়া দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলতেই টেস্টটি ড্র হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ