খেলা

চিকিৎসায় আবারো ফিফার অনুদান পেলেন জনি

চিকিৎসায় আবারো ফিফার অনুদান পেলেন জনি
চিকিৎসায় আবারো ফিফার অনুদান পেলেন জনি

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার মাসুক মিয়া জনির পায়ের চিকিৎসার জন্য আরও ৪ লাখ টাকা অনুদান দিলো আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।

গত আগস্টে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রস্তুতির সময় জনির পায়ের লিগামেন্ট ছিঁড়েছিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় সতীর্থ বিশ্বনাথ ঘোষের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি।

কোচ জেমি ডে তাকে আফগানিস্তানে নিয়ে গেলেও ১০ সেপ্টেম্বরের ম্যাচটি খেলতে পারেননি বসুন্ধরা কিংসের এ মিডফিল্ডার। পরে রাজধানীর একটি হাসপাতালে তার পায়ের অপারেশন হয়।

জাতীয় দলের ম্যাচে কিংবা ক্যাম্পে থাকাকালীন কোনো ফুটবলার ইনজুরিতে পড়লে ফিফা সহায়তা দিয়ে থাকে। বাফুফে বিষয়টি ফিফাকে জানালে তার চিকিৎসার জন্য ৮ লাখ টাকা অনুদান দিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফিফা আশ্বস্ত করেছে প্রয়োজন হলে আরো অর্থ দেয়া হবে।

বাফুফে সূত্রে জানা গেছে, অনুদানের আরেকটি কিস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে জনির। সেই কিস্তির পরিমানও ৪ লাখ টাকার মতো হবে। সেটা পেলে জাতীয় দলের এ মিডিফল্ডারের চিকিৎসার জন্য ১২ লাখ টাকা অনুদান দেয়া হবে ফিফার। গত ফেব্রুয়ারিতে তাকে প্রথম ৪ লাখ টাকা দিয়েছিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ