খেলা

শুরু হলো সাকিবের ব্যাটের নিলাম, সর্বনিম্ন মূল্য ৫ লাখ

শুরু হলো সাকিবের ব্যাটের নিলাম, সর্বনিম্ন মূল্য ৫ লাখ
শুরু হলো সাকিবের ব্যাটের নিলাম, সর্বনিম্ন মূল্য ৫ লাখ

মঙ্গলবার রাতে সাকিব আল হাসান লাইভ সেশনে ঘোষণা দিয়েছিলেন নিজের অতি প্রিয় ক্রিকেট ব্যাট নিলামে তোলার ব্যাপারে। সেই কথা মোতাবেক আজ (বুধবার) দুপুরেই শুরু হলো সেই ব্যাটের নিলাম প্রক্রিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Auction 4 Action’ নামক পেজের মাধ্যমে নিজের ব্যাটটি নিলামে দিয়েছেন সাকিব। এই ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। আজ রাত ১১টা পর্যন্ত যে কেউ ব্যাটটি নিজের করে নেয়ার জন্য বিড করতে পারবেন।

অর্থাৎ প্রায় ৮ ঘণ্টা ধরে দরকষাকষির পর সর্বোচ্চ ভিত্তিমূল্য হাঁকানো ব্যক্তিই হবেন এই ব্যাটের মালিক। পরে ২৪ ঘণ্টার মধ্যে অর্থ পরিশোধ করে ব্যাটটি নিতে পারবেন বিজয়ী ব্যক্তি। এই নিলাম থেকে পাওয়া পুরো টাকাই খরচ করা হবে করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষদের সাহায্যের জন্য।

এই ব্যাটের বিশেষত্ব হলো, ২০১৯ সালের পুরো বিশ্বকাপটা এই ব্যাট দিয়েই খেলেছেন সাকিব। যেখানে ৮ ম্যাচে ২ সেঞ্চুরিসহ বাংলাদেশের রেকর্ড ৬০৬ রান করেছেন তিনি। এছাড়া আগে-পরে সবমিলিয়ে এই ব্যাট দিয়ে দেড় হাজারের বেশি আন্তর্জাতিক রান করেছেন সাকিব।

ফলে ক্রিকেটপ্রেমীদের কাছ এই ব্যাটের চাহিদা অনেক। সাকিব নিজেও আশা করছেন এই ব্যাটের নিলাম থেকে বড় অঙ্কের অর্থসাহায্য সংগ্রহ করা সম্ভব হবে। তবে যদি কেউ ভিত্তিমূল্যও দিতে রাজি না হয়, তাহলে ‘Auction 4 Action’ এর ওয়েবসাইটে আগামী ৩০ দিনের জন্য বিজ্ঞাপন হিসেবে তুলে দেয়া হবে এটি।

নিজের ব্যাট নিলামে দেয়ার কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমি আমার প্রিয় একটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাট দিয়ে অনেক ম্যাচ খেলেছি। অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ম্যাচের সঙ্গে। যেহেতু বেশ কিছুদিন আমি ক্রিকেটের সঙ্গে নেই। সুতরাং এই ব্যাটের সঙ্গে আমার আপাতত সংযোগ নেই। এই ব্যাট বিক্রি করে যে টাকা হবে তার পুরোটাই সাকিব আল হাসান ফাউন্ডেশনে জমা হবে এবং সেখান থেকে দুস্থদের সহযোগিতা করা হবে।’

তিনি আরও বলেন, ‘একটা তথ্য আমি জানাতে চাই। ২০১৯ বিশ্বকাপে একটি ব্যাটই ব্যবহার করেছি। বারবার টেপ লাগিয়ে খেলেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো একটি বিশ্বকাপ গেছে। যদিও ব্যাটে বলে দুটোতেই ভালো বিশ্বকাপ গেছে। তবুও মনে করি ব্যাটিংয়ে অসাধারণ পারফরম্যান্স ছিল। ওই ব্যাটটা আমি নিলামে তুলছি। আগের লাইভেও বলেছি দিতে পারা যায় কি না। এটা নিলামে দেয়া হয়েছে। যেটা আগামীকাল রাত ১০টায় অকশন ফর একশন এই পেজ থেকে নিলাম হবে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ