খেলা

২০ লাখ টাকায় বিক্রি হল সাকিবের সেই প্রিয় ব্যাট

২০ লাখ টাকায় বিক্রি হল সাকিবের সেই প্রিয় ব্যাট
২০ লাখ টাকায় বিক্রি হল সাকিবের সেই প্রিয় ব্যাট

করোনা মোকাবিলায় নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। বুধবার নিলাম শেষে রাজ নামের একজন আমেরিকা প্রবাসী ২০ লাখ টাকায় ব্যাটটি নিজের করে নেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সাকিবের দাতব্য প্রতিষ্ঠান ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর তহবিলে জমা হবে। যার পুরো অর্থ করোনায় বাংলাদেশের অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় খরচ করা হবে।

সাকিবের ব্যাটের এই নিলাম পরিচালনা করে ‘অকশন ফর অ্যাকশন’ নামের এক ফেসবুক পেজ। বিকাল থেকে চলা এই নিলামের শেষ সময় ছিল রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত। নিলাম শেষ হওয়ার সময় পেজটি থেকে লাইভে ছিলেন সাকিব আল হাসান নিজে, নিলামে ব্যাটটির ক্রেতা ও পেইজটির কর্তাব্যক্তিরা। নিলাম শেষে মানবতার জন্য এগিয়ে আসায় ব্যাটটির ক্রেতাকে ধন্যবাদ জানান সাকিব।

বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিজের সবচেয়ে প্রিয় ব্যাট নিলামে তুলে দিয়েছেন সাকিব। লাইভে এমনটাই জানান দেশের সবচেয়ে বড় এই তারকা ক্রিকেটার।

‘নিশ্চয়ই এই ব্যাট আমার সবচেয়ে প্রিয়। তবে এই ব্যাটের চেয়ে আরও মূল্যবান মানুষের জীবন, মানুষের হাসি-খুশি। আর এই ব্যাট দিয়ে যদি আমি কারো সাহায্য করতে পারি তার চেয়ে আনন্দের আর কিছু নেই। আমি আবারও বলছি মানুষের জীবনের চেয়ে মূল্যবান আর কিছু নেই।’

উল্লেখ্য, বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সাকিব এই ব্যাট দিয়ে খেলেছেন। ৮ ম্যাচে ২ শতক ও ৫ ফিফটিতে ৮৬ গড়ে করেছেন ৬০৬ রান। বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কারো জন্য যা রেকর্ড সর্বোচ্চ রান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ