খেলা

তাড়াহুড়ো করে ক্রিকেট শুরু নয়: ডমিঙ্গো

তাড়াহুড়ো করে ক্রিকেট শুরু নয়: ডমিঙ্গো
তাড়াহুড়ো করে ক্রিকেট শুরু নয়: ডমিঙ্গো

বাংলাদেশ জাতীয় দলের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডমিঙ্গো তাড়াহুড়ো করে আন্তর্জাতিক ম্যাচ শুরু করার পক্ষে নন। তিনি চান, তার শিষ্যরা সময় নিয়েই মাঠে ফিরবে। জুন পর্যন্ত বাংলাদেশের সব সিরিজ স্থগিত হয়েছে। আগস্টে নিউজিল্যান্ড সিরিজও অনিশ্চিত। ডমিঙ্গো বিশ্বাসী, আবার মাঠে ক্রিকেট ফিরবে। কিন্তু ঠিক মতো প্রস্তুতি না নিয়ে তিনি খেলা শুরুর পক্ষে নন।

রাসেল ডমিঙ্গো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট আবার কবে শুরু হবে আমরা সত্যি জানিনা। আর খেলা শুরুর আগে আমাদের শারীরিক ও টেকনিকের দিক থেকে প্রস্তুত হতে হবে। আমার কাছে মনে হয়, ক্রিকেটারদের শারীরিকভাবে ফিট থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। সবাই ব্যক্তিগতভাবে অনুশীলন করছে। তবে লকডাউন ক্রিকেটারদের শারীরিক প্রস্তুতির ব্যাপারটা কমিয়ে দিচ্ছে। সুতরাং ফিট হয়ে মাঠে নামাটা গুরুত্বপূর্ণ।’

তার মতে, এই সময় কোনভাবেই চূড়ান্ত ফিটনেস ধরে রাখা সম্ভব না। সেজন্য পরিস্থিতি স্বাভাবিক হলেই সিরিজ খেলতে মাঠে নেমে যাওয়া ঠিক নয়। তার আগে অবশ্যই কয়েক সপ্তাহ প্রস্তুতির ‍সুযোগ দিতে হবে। তাছাড়া এই লম্বা বিরতির পরে মানসিকভাবে প্রস্তুতির ব্যাপারও আছে। টেকনিক নিয়েও কাজ করতে হবে ক্রিকেটারদের।

ডমিঙ্গো বলেন, ‘মাথায় রাখতে হবে, ক্রিকেটাররা অনেকদিন খেলার মধ্যে নেই। এমনকি নেটেও তারা প্রস্তুতি নিতে পারছে না। তাদের তাই শারীরিক, মানসিক প্রস্তুতির ব্যাপার আছে। টেকনিক্যাল ব্যাপারও আছে। আমি তাই মনে করি, তাড়াহুড়ো করে সিরিজ শুরু করা ঠিক হবে না।’ এছাড়া করোনার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনরায় সিরিজ আয়োজন হলে মুমিনুল হকের মতো ডমিঙ্গোও আশা করছেন তিনি সাকিবকে ফিরে পাবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ