খেলা

সেরাদের শীর্ষে মেসিকে বেছে নিলেন পেলে

সেরাদের শীর্ষে মেসিকে বেছে নিলেন পেলে
সেরাদের শীর্ষে মেসিকে বেছে নিলেন পেলে

বিশ্ব সেরার প্রশ্নে একেক জনের কাছে একেক জন সেরা ফুটবলার। কেউ কেউ তাদের যুক্তি দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো আবার কেউ কেউ লিওনেল মেসিকে সেরার খেতাব দিচ্ছেন। এবার ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে বলেছেন, সেরার প্রশ্নে আমি লিওনেল মেসিকে বেছে নেব।

গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেয়া সাক্ষাৎকারে পেলে বলেন, মেসি দক্ষ খেলোয়াড়। সে নিজে গোল করতেও পারে আবার করাতেও পারে। বর্তমানে মেসি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে দেশের হয়ে বিশ্বকাপ জেতা ব্রাজিলের কিংবদন্তি পেলে আরও বলেন, মেসি বল ভালো পাস দিতে পারে। যদি আমরা একসঙ্গে এক দলে খেলতাম, তাহলে প্রতিপক্ষ দলকে দুই খেলোয়াড়কে নিয়ে ভাবতে হতো, একজনকে নিয়ে নয়।

মাসখানেক আগে পেলে বলেছিলেন, পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো তার চোখে সেরা ফুটবলার। এবার মত বদলে ঘোষণা করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিই সেরা ফুটবলার। এক সাক্ষাৎকারে পেলে বলেছেন, মেসির সঙ্গে খেলার সুযোগ পেলে তিনি তা ছাড়তেন না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ