খেলা

ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলছেন আরও ৪ ক্রিকেটার

ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলছেন আরও ৪ ক্রিকেটার
ক্রিকেট সরঞ্জাম নিলামে তুলছেন আরও ৪ ক্রিকেটার

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজার পদাঙ্ক অনুসরণ করে পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলছেন আরও চার ক্রিকেটার। তারা হলেন- তাসকিন আহমেদ, সৌম্য সরকার, এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে গরিব-দুঃখীদের আর্থিক সহায়তা করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সম্প্রতি ‘অকশন ফর অ্যাকশন’র ফেসবুক পেজে নিজের প্রিয় ২০১৯ বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে তোলেন সাকিব। সেটি কিনতে দেশ-বিদেশ থেকে ব্যাপক সাড়া পড়ে। শেষ পর্যন্ত অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডারের ব্যাটটি ২০ লাখ টাকায় কেনেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। এবার আরও চার ক্রিকেটার নিজেদের পছন্দের ক্রিকেট স্মারক নিলামে তুলতে যাচ্ছেন। তবে কোন সরঞ্জামাগুলো নিলামে তুলছেন, তা এখনও নিশ্চিত করেননি তারা।

এর আগে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলার সিদ্ধান্ত নেন মুশফিক। তবে সেটি কোন প্লাটফর্মের নিলামে তুলবেন তা এখনও জানাননি তিনি।

আশরাফুল নিজের দুটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে একটি হলো টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করা ব্যাটটি। যেটি দিয়ে অভিষেকে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। অন্যটি হলো ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি।

এ ছাড়া নিজের কাছে রাখা ১৬ বছরের ক্রিকেট স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন মাশরাফি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ