খেলা

বাফুফেকে ৪ কোটি টাকা দিচ্ছে ফিফা

বাফুফেকে ৪ কোটি টাকা দিচ্ছে ফিফা
বাফুফেকে ৪ কোটি টাকা দিচ্ছে ফিফা

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে স্থবির সব দেশের ক্রীড়াঙ্গন। এমন অবস্থায় আর্থিক সহায়তার মাধ্যমে সদস্যদের পাশে দাঁড়াচ্ছে ফিফা। ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চার কোটি টাকার উপর আর্থিক সহায়তা করছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি।

২০১৯ ও ২০২০ সালের ‘অপারেশনাল’ তহবিল বণ্টন করা হবে সব সদস্য দেশের মধ্যে।

২০২০ সালের অপারেশনালের অর্থ জুলাইয়ে দেয়ার কথা থাকলেও ফুটবলের এই কঠিন সময়ে দেশগুলোর পাশে দাঁড়াতে আগেই দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফিফা। তাদের অনুদানে প্রত্যেক সদস্যদের জন্য বরাদ্দ থাকছে ৫ লাখ ইউএস ডলার করে। বাংলাদেশের টাকায় যার পরিমাণ ৪ কোটি ২৫ লাখ। এর সঙ্গে বাড়তি তহবিলের অর্থও যোগ হতে পারে। করোনা ভাইরাসের কারণে আর্থিক সহায়তায় কোনও মানদÐ থাকছে না। প্রত্যেক সদস্য দেশ দ্রæততম সময়ের মধ্যে পেয়ে যাবে এই অনুদান।

দেশের ফুটবলের সকল টুর্নামেন্ট স্থগিত করার প্রায় এক মাস পেরিয়ে গেছে। চলমান প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লীগ, নারী লিগ, জাতীয় চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু স্কুল টুর্নামেন্টসহ সব ফুটবল টুর্নামেন্টই স্থগিত করতে হয়েছে ফেডারেশনকে। এতে প্রায় ৭ কোটি টাকার মতো লোকসান গুনতে হয়েছে বাফুফেকে। ক্ষতির বিষয়টি নিশ্চিত করে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমাদের যে লিগগুলো রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়্নশিপ লিগ, নারী লিগ, বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ, স্কুল ফুটবলসহ বিভিন্ন খেলা যেগুলো কোভিড-১৯ এর জন্য স্থগিত করতে হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ৫-৭ কোটি টাকার মতো।

সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। করোনার কারণে স্থবির লিগের ক্লাবগুলো আর্থিক সংকটে পড়েছে। সেটিও সেই ক্ষতিপূরণেও আওতায় আনা হবে বলে জানান সোহাগ, ‘বিশেষ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাবগুলোর জন্য আর্থিক সহায়তা দেয়া যায় কি না সেটা ভাবছি। ফিফার পজিটিভ ফিডব্যাক থাকলে ক্লাবগুলোর জন্য কাজ করবো।’

করোনা দুর্যোগ মোকাবিলায় বিশাল আর্থিক সহয়তায় ২১১ সদস্য দেশকে ফিফা দিচ্ছে ১৫০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ১ হাজার ২৭৪ কোটি টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ