খেলা

১৯ বছর পর দোষ স্বীকার করলেন সেলিম মালিক

১৯ বছর পর ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন সেলিম মালিক
১৯ বছর পর ফিক্সিংয়ের কথা স্বীকার করলেন সেলিম মালিক

উনিশ বছর পর ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ স্বীকার করলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান সেলিম মালিক। পাশাপাশি এ ক’বছর তার প্রতি পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) বঞ্ছনার প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। বললেন, অন্যদের মতো সহযোগিতা পাননি।

১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন মালিক। তার বিরুদ্ধে ২০০০ সালে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটারকে ঘুষের প্রস্তাব দেয়ার কথা চাউর হয় তারকা ক্রিকেটারের। ফলে সবধরনের ক্রিকেটে তাকে আজীবন নিষিদ্ধ করে পিসিবি। কিন্তু তখন দোষ স্বীকার করেননি তিনি।

অবশেষে ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করলেন মালিক। সোমবার তিনি বললেন, হ্যাঁ, আমি ম্যাচ গড়াপেটায় সংশ্লিষ্ট ছিলাম। তবে ১৯ বছর আগে যা করেছি, এজন্য আমি দুঃখিত ও অনুতপ্ত।

আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে সবরকম সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মালিক। একইসঙ্গে বোর্ডের প্রতি ক্ষোভ ঝেড়েছেন তিনি।

পাক কিংবদন্তি বলেন, আট বছর বয়সে আমি ক্রিকেট খেলা শুরু করি। সারাজীবন শুধু এটিই খেলেছি। ক্রিকেটই আমার রুটি-রুজির পথ ছিল। তাই স্বদেশের কাছে আরও সহানুভূতি আশা করেছিলাম।

তার আবেদন, ম্যাচ পাতানোয় যুক্ত ক্রিকেটারদের যেন মানবাধিকার আইনে বিচার হয়।

সেলিমের আক্ষেপ, ২০০৮ সালে জাতীয় দলের প্রধান কোচ এবং ২০১২ সালে সেই দলের ব্যাটিং কোচ হওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমার আবেদন গ্রাহ্য করা হয়নি। স্পট ফিক্সিং কেলেঙ্কারি থেকে মোহাম্মদ আমির, সালমান বাট, মোহাম্মদ আসিফদের নিস্তার দেয়া হয়েছে। তাই আমারও একটা সুযোগ পাওয়া উচিত ছিল। / টাইমস নাউ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ