খেলা

শোয়েব আখতারের বিরুদ্ধে পিসিবির মানহানি মামলা

শোয়েব আখতারের বিরুদ্ধে পিসিবির মানহানি মামলা
শোয়েব আখতারের বিরুদ্ধে পিসিবির মানহানি মামলা

নিজেকে বিতর্কে রাখতেই যেন বেশি পছন্দ করেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। সম্প্রতি উমর আকমলের তিন বছরের নিষেধাজ্ঞা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে এক বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আইনি উপদেষ্টা তাফাজ্জুল রিজভি।

ভিডিও বার্তায় পিসিবির আইন বিভাগকে নিয়েও সমালোচনা করেছিলেন শোয়েব। বলেছিলেন, ‘উমরের শাস্তি কি ন্যায়সঙ্গত? আমি আপনাকে বলি, পিসিবির আইন বিভাগ সম্পূর্ণরূপে অকেজো এবং অযোগ্য। বিশেষত ফজল রিজভী, কোথা থেকে এসেছেন তা আমি জানি না। গত ১০-১৫ বছর ধরে তিনি পিসিবির সঙ্গে বেশ ভালোভাবেই যুক্ত রয়েছেন। এমন একটি মামলা নেই যে সে হারেনি।’ জানা গেছে, এরই পরিপ্রেক্ষিতে শোয়েব আক্তারের বিরুদ্ধে মানহানির মামলা করার পাশাপাশি ফৌজদারি মামলা দায়ের করেন রিজভি।

এ বিষয়ে বার কাউন্সিল জানিয়েছে, পিসিবির আইনি উপদেষ্টা রিজভির বিষয়ে আখতার যে মন্তব্য করেছিলেন, তা শুনে হতাশ হয়েছি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, শোয়েব আখতারকে আইনিজীবীদের নিয়ে মন্তব্য করার আগে সতর্ক হওয়া উচিত ছিল।

এ ব্যাপারে এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে, ‘আখতারের ব্যবহৃত ভাষাটি অত্যন্ত অনুপযুক্ত এবং অসম্মানজনক ছিল। এটি কোনো সভ্য সমাজে কাম্য নয়। পিসিবি-র আইন উপদেষ্টা তাফাজুল রিজভি নিজের বিবেচনার ভিত্তিতে শোয়েব আখতারের বিরুদ্ধে মানহানি ও ফৌজদারি মামলা দায়ের করেছেন। পিসিবিও তার অধিকার সংরক্ষণ করে।’ / কলকাতা টোয়েন্টিফোর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ