খেলা

ক্রিকেট খেলার অনুমতি দিল রাশিয়া

ক্রিকেট খেলার অনুমতি দিল রাশিয়া
ক্রিকেট খেলার অনুমতি দিল রাশিয়া

রাশিয়ায় এতদিন ক্রিকেট খেলার অনুমতি ছিল না। অবশেষে ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

বিষয়টি নিশ্চিত করে ক্রিকেট রাশিয়ার সভাপতি অশ্বানী চোপড়া।

ইউরোপীয় ক্রিকেট নেটওয়ার্কের সঙ্গে সম্প্রতি আলাপকালে তিনি বলেন, রাশিয়া ক্রিকেটের জন্য এটা অবিশ্বাস্য এক মাইলফলক। এই সিদ্ধান্ত রাশিয়ায় ক্রিকেট ছড়িয়ে দিতে আমাদের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলবে।

এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিশিয়াল পেজে বলা হয়েছে, ব্রিটিশদের হাত ধরে ১৮৭০ সালে রাশিয়ার ক্রিকেট শুরু হয়। তবে ১৯১৭ সালের রুশ বিপ্লবের পর খেলাটির বিকাশ বাধাগ্রস্ত হয়। তবে বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এর প্রভাব রাশিয়াও পড়ে।

২০০৪ সালে রাশিয়ার ক্রিকেট বোর্ডের নাম দেয়া হয় ‘ক্রিকেট রাশিয়া’। আইসিসির সহযোগী সদস্যপদও দেয়া হয় দেশটিকে। ২০১৩ সালে রাশিয়ান ক্রিকেট ফেডারেশন গঠন করে দেশটিতে ক্রিকেট ছড়িয়ে দেয়ার চেষ্টা করেন আশ্বানী চোপড়া।

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের পর রাশিয়ায় ক্রিকেট খেলাকে স্বীকৃতি দেয়ার প্রস্তাব উঠে। তবে রাশিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের অসম্মতিতে ব্যাপারটা আর সামনে এগোয়নি। অবশেষে রাশিয়ান ক্রিকেটারদের কাঙ্ক্ষিত সেই স্বপ্ন বাস্তাবে রূপ নিয়েছে। এখন থেকে ক্রিকেট খেলতে তাদের আর কোনো বাধ্যবাধকতা নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ