খেলা

মাস্ক পরে টেনিসের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত

মাস্ক পরে টেনিসের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত
মাস্ক পরে টেনিসের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত

দু'দিন আগে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন নতুন এক গাইডলাইন দিয়েছে। যেখানে করোনা-পরবর্তী সময়ে খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের জন্য রাখা হয় বিভিন্ন নিয়ম-কানুন। হ্যান্ডশেক করা যাবে না, কোনো কিছু শেয়ার করা যাবে না, এমন অনেক কিছু। জার্মানিতে যেন তারই মহড়া হয়ে গেল। মাস্ক পরে হ্যান্ডশেক ছাড়া নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

অবশ্য জার্মানিতে করোনার যে প্রভাব, সেটা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খানিকটা কমই। আর সেদিক বিবেচনা করলে তাদের এমন ম্যাচ খেলাটাও স্বাভাবিক।

রোবাবর পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন সাড়ে ছয় হাজারের মতো। অন্যদিকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ। তাতে বোঝাই যাচ্ছে, ক্রমেই উন্নতির দিকে এগোচ্ছে জার্মানরা। যে কারণে ক্রীড়াঙ্গনের একেকটি দুয়ারও খুলে দেওয়া হচ্ছে।

এরই মধ্যে অনুশীলন করেছে জার্মান লিগের ক্লাবগুলো। এবার টেনিসেও একটা ওয়ার্মআপ হয়ে গেল। তারপরও সতর্ক তারা। প্রদর্শনী ম্যাচে ছিল না কোনো দর্শক, কোনো অফিসিয়াল, বলবয়ও রাখা হয়নি। মাস্ক পরে খেলোয়াড়রা কোর্টে আসেন। এরপর করোনার ঝুঁকি এড়াতে ব্যবহার করা হয় ধাপে ধাপে নানা কৌশল। স্যানিটাইজার, দূরত্ব ঠিক রাখা এসব তো ছিলই। সবমিলে টেনিসের কোর্টে আবার লড়াইয়ের একটা আভাস মিলল এই ম্যাচ দিয়ে। যেখানে গত মার্চ থেকে পেশাদার টেনিসের সব টুর্নামেন্ট বন্ধ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ