খেলা

নিলামে যে দামে বিক্রি হলো সৌম্যর ব্যাট ও তাসকিনের বল

নিলামে যে দামে বিক্রি হলো সৌম্যর ব্যাট ও তাসকিনের বল
নিলামে যে দামে বিক্রি হলো সৌম্যর ব্যাট ও তাসকিনের বল

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সিনিয়র সতীর্থ সাকিব, মুশফিক ও আশরাফুলের অনুসরণে নিজেদের সেরা দুটি স্বারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন দেশের অন্যতম দুই তারকা ক্রিকেটার সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ।

দেশের হয়ে সবচেয়ে দ্রুততম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সৌম্য সরকার। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৪ বলে টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। সযতনে রাখা সে রেকর্ড গড়া ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন এই হার্ডহিটার।

এদিকে দেশের হয়ে ওয়ানডেতে একমাত্র হ্যাট্রিকের রেকর্ডটি রয়েছে পেসার তাসকিন আহমেদের। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি। সেই বলটি নিলামে তোলার ঘোষণা দেন তাসকিন।

রোববার সাকিবের ব্যাট নিলামকারী প্রতিষ্ঠান অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা হয় সৌম্য সরকারের ব্যাট এবং তাসকিনের হ্যাটট্রিক করা বল।

রাত ১১.৫৯ পর্যন্ত নিলামে অংশ নেয়ার সময়সীমায় সৌম্যর ব্যাটের সর্বোচ্চ মূল্য ওঠে সাড়ে চার লাখ টাকা ও তাসকিনের বলের সর্বোচ্চ মূল্য ওঠে ৪ লাখ টাকা।

জানা গেছে, একটি ব্যাংক নিলামে জিতে এই ব্যাট এবং বল কিনে নিয়েছে। তবে ব্যাংকের নাম জানা যায়নি।

অকশন ফর অ্যাকশনের অন্যতম স্বাত্ত্বাধিকারী আরিফ আর হোসেন জানিয়েছেন, সৌম্য ও তাসকিনের এ দুটি স্বারকের ক্রেতার পরিচয়সহ সোমবার দুপুর ১২ টায় বিস্তারিত প্রকাশ করা হবে।

এ ব্যাট-বল বিক্রির প্রাপ্ত অর্থের পুরোটাই করোনাকালে অসহায় হয়ে পড়া মানুষদের জন্য ব্যয় করবেন সৌম্য ও তাসকিন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ