খেলা

করোনাভাইরাস: জার্মান লিগের ১০ ফুটবলার আক্রান্ত

করোনাভাইরাস: জার্মান লিগের ১০ ফুটবলার আক্রান্ত
করোনাভাইরাস: জার্মান লিগের ১০ ফুটবলার আক্রান্ত

করোনাভাইরাসের হানায় বিপর্যন্ত পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রিড়াঙ্গনেও। স্থবির হয়ে আছে ক্রীড়াজগত। তবে প্রাণঘাতী করোনাভাইরাসের মাঝেই জার্মানির পেশাদার ফুটবল লিগ বুন্দেসলিগা জানায় দেয় মে মাসের শুরুতেই তাদের খেলা মাঠে গড়াচ্ছে। কিন্ত একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে। দেশটির ফুটবলের শীর্ষ দুই বিভাগ বুন্দেসলিগা ও বুন্দেসলিগা-২ এর ১০ জন ফুটবলার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে।

এ ব্যাপারে লিগ কর্তৃপক্ষ থেকে জানানো হয়, ৩৬টি ক্লাবের ১,৭২৪ জনকে পরীক্ষা করেছেন তারা। যার মধ্যে ১০ জন এই রোগে আক্রান্ত। তবে এই ১,৭২৪ জনের মধ্যে বুন্দেসলিগার প্রথম ও দ্বিতীয় বিভাগের ফুটবলার ও কোচিং স্টাফদের পরীক্ষা করে যে ১০ জনের শরীরে ভাইরাস পাওয়া গেছে, তাদের নাম প্রকাশ করা হয়নি।

জানা যায়, জার্মানির স্বাস্থ্য বিভাগের কাছে করোনা-আক্রান্তদের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে জানানো হয়, ‘যে দশ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে, তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট ফুটবলার ও কোচেদের আলাদা করে রাখার (আইসোলেশনে) পাশাপাশি স্থানীয় স্বাস্থ্য বিভাগকেও এদের ব্যাপারে জানানো হয়েছে ।’

করোনার কারণে গত মার্চের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে বুন্দেসলিগা। আগামী বুধবার এক সভায় ঠিক করা হবে ফের করে শুরু হবে লিগটি। তবে শুরু হলেও দর্শকশূন্য স্টেডিয়ামে হবে বলে আগেই জানানো হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ