খেলা

এমসিসির প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদেও থাকছেন সাঙ্গাকারা

শ্রীলংকান কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা
শ্রীলংকান কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা

দ্বিতীয় মেয়াদেও মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রেসিডেন্ট হিসেবে থাকছেন শ্রীলংকান কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।

গত বছরের ১ অক্টোবর নন-ব্রিটিশ হিসেবে এমসিসির প্রেসিডেন্টের সম্মাজনক দায়িত্ব পান সাঙ্গাকারা। এমনিতে এই পদে একজনের মেয়াদ থাকে ১২ মাস বা এক বছর। সে হিসেবে আগামী ৩০ সেপ্টেম্বর সাঙ্গাকারার সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা।

কিন্তু করোনার এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট বদলের চিন্তা করছে না এমসিসি। অনানুষ্ঠানিকভাবে সাঙ্গাকারাকেই দ্বিতীয় মেয়াদে রাখায় সম্মত হয়েছেন সদস্যরা। এমসিসির বার্ষিক সভায় আগামী ২৪ জুন আনুষ্ঠানিক অনুমোদন হবে এই সিদ্ধান্ত।

সাঙ্গাকারার আগে এক বছরের বেশি দায়িত্ব পালন করার সৌভাগ্য হয়েছে কেবল দুজনের। প্রথম বিশ্বযুদ্ধের কারণে ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত এমসিসির প্রেসিডেন্ট ছিলেন লর্ড হাউকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ছিলেন স্ট্যানলি ক্রিস্টোফারসন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ