খেলা

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে মুশফিক

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে মুশফিক
টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে মুশফিক

আইসিসির টেস্ট ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে পরিচিত মুশফিক বেশ কিছুদিন ধরেই র‌্যাংকিংয়ে দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান।

আইসিসির সর্বশেষ ঘোষিত টেস্ট র‌্যাংকিংয়ে ৬৫৫ রেটিং নিয়ে ১৯তম স্থানে রয়েছে মুশফিক। গেল ফেব্রুয়ারিতে মুশফিকের ডাবল-সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারিয়ে টেস্টে টানা পাঁচ ম্যাচ হারের বন্ধ্যত্ব ঘোচায় বাংলাদেশ। মূলত মুশফিকের এ ইনিংসই তার দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে মুখ্য ভূমিকা রাখে।

মুশফিকের পরই আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৫৯৮ রেটিং নিয়ে ২৭তম স্থানে রয়েছেন তিনি। র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয়স্থানে রয়েছেন টেস্ট অধিনায়ক মোমিনুল হক। ৫৫৬ রেটিং নিয়ে ৩৯তম স্থানে তিনি।

টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দু’টি স্থান দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও ভারতের দলপতি বিরাট কোহলি। ৯১১ রেটিং নিয়ে শীর্ষে স্মিথ। আর ৮৮৬ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে কোহলি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ