খেলা

করোনায় পজিটিভ অ্যাটলেটিকোর রেনান লোদি

করোনায় পজিটিভ অ্যাটলেটিকোর রেনান লোদি
করোনায় পজিটিভ অ্যাটলেটিকোর রেনান লোদি

করোনা পরীক্ষায় উতড়ে গেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সবাই। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সবাই উত্তীর্ণ হতে পারেননি। করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েছেন ক্লাবটির ফুটবলার রেনান লোদি। নিজের ঘরে আইসোলেশনে আছেন এখন এই ডিফেন্ডার।

কোচ দিয়েগো সিমিওনের শিষ্যরা শনিবার (৯ মে) অনুশীলন শুরু করেছেন। কিন্তু ছিলেন না রেনান লোদি। স্বাস্থ্যবিধি মেনে ও দূরত্ব বজায় রেখে সবাই সেরেছেন ব্যক্তিগত অনুশীলন।

রেনান লোদির সঙ্গে করোনায় পজিটিভ ধরা পড়েছেন অ্যাটলেটিকোর আরও ৯ জন ফুটবলার। তবে শরীরে অ্যান্টিবডি থাকায় তাদেরকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে।

ব্রাজিলিয়ান লেফট-ব্যাক লোদি করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই। ক্লাবের ট্রেনিং কমপ্লেক্সে যাওয়ার আগে তার করোনার রিপোর্ট অবশ্যই নেগেটিভ আসতে হবে।

শুক্রবার (৮ মে) অনুশীলন শুরু করেছে বার্সেলোনার লিওনেল মেসি ও তার সতীর্থরা। আর রিয়াল মাদ্রিদ ব্যক্তি অনুশীলন শুরু করবে সোমবার (১১ মে) থেকে।

করোনাভাইরাস সঙ্কটের জন্য লা লিগা স্থগিত হয়ে আছে মার্চ থেকে। ধারণা করা হচ্ছে, দর্শকহীন মাঠে স্প্যানিশ লিগ শুরু হবে জুনে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ