খেলা

বুমরাহকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ওয়াসিম

বুমরাহকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ওয়াসিম
বুমরাহকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ওয়াসিম

বিশ্বের সব নামিদামি ক্রিকেটার কাউন্টি ক্রিকেটে খেলতে মুখিয়ে থাকেন। ইতিহাস-ঐতিহ্যসমৃদ্ধ টুর্নামেন্টে খেলেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামও। সেখান থেকে বহু অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

সেই ওয়াসিমই ভারতের নাম্বার ওয়ান পেসার জাসপ্রিত বুমরাহকে ইংলিশ লিগে না খেলার পরামর্শ দিলেন। তাকে বললেন কাউন্টি ক্রিকেট নয়, যতটা সম্ভব বিশ্রাম নাও।

এক ভারতীয় রেডিও চ্যানেলে দেশটির জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার সঙ্গে আলাপচারিতায় অংশ নেন ওয়াসিম। ওই সময় বুমরাহকে এ পরামর্শ দেন তিনি।

বর্তমানে ঠাসা আন্তর্জাতিক ক্রীড়াসূচিতে ম্যাচের সংখ্যা অনেক বেশি। সারা বছরই কোনো না কোনো সিরিজে ব্যস্ত থাকতে হয় ক্রিকেটারদের। তাই সময় পেলেই যেন পর্যাপ্ত বিশ্রাম নেন তারা। বিশেষ করে পেসারদের কথা বলেছেন ওয়াসিম। এ ক্ষেত্রে বুমরাহর নাম আলাদা করে উল্লেখ করেন তিনি।

সুইং অব সুলতান বলেন, টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা সারা বছর ক্রিকেট খেলছে। এ মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার বুমরাহ। ইন্টারন্যাশনাল ক্রিকেট না থাকলে কোনো টুর্নামেন্ট খেলা ঠিক হবে না তার। যতটা সম্ভব বিশ্রাম নিতে হবে তাকে। যাতে তরতাজা ও সতেজ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে সে। সুযোগ পেলেই কাউন্টি ক্রিকেটে খেলতে হবে না ওকে।

যদিও ওয়াসিম নিজে নিয়মিত কাউন্টিতে খেলতেন। তিনি বলেন, আমি ছয় মাস খেলতাম পাকিস্তানের হয়ে। আর ছয় মাস ল্যাঙ্কাশায়ারের পক্ষে। আমাদের সময় এত খেলা হতো না। কিন্তু জাতীয় দলের হয়ে এখন যে তিন ফরম্যাটে খেলছে, তার পক্ষে কাউন্টি খেলা সম্ভব নয়।

টেস্টে ৪১৪ উইকেট ও ওয়ানডেতে ৫০২ উইকেট শিকার করেন ওয়াসিম। সর্বকালের অন্যতম সেরা বোলার তিনি। এখনও টি-টোয়েন্টি ক্রিকেটকে সেভাবে মন থেকে মেনে নিতে পারেননি কিং অব সুইং। টেস্টকেই এগিয়ে রাখছেন পাকিস্তানি তারকা। এ জন্য প্রথম শ্রেণির ক্রিকেটে সবাইকে নজর দিতে পরামর্শ দিয়েছেন তিনি। / ডেকান হেরাল্ড/ইন্ডিয়া ডটকম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ