খেলা

১৮ টাইগারের অটোগ্রাফ যুক্ত ব্যাট বিক্রি হলো ৩ লাখ টাকায়

১৮ টাইগারের অটোগ্রাফ যুক্ত ব্যাট বিক্রি হলো ৩ লাখ টাকায়
১৮ টাইগারের অটোগ্রাফ যুক্ত ব্যাট বিক্রি হলো ৩ লাখ টাকায়

করোনার এই বিপর্যয়ের সময় অসহায়দের সাহায্যার্থে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি এগিয়ে আসছেন ক্রিকেট স্মারক সংগ্রাহকরাও। এবার এক ক্রিকেট স্মারক সংগ্রাহক নিজের কাছে থাকা একটি ব্যাট নিলামে তুলেছিলেন অনুদান সংগ্রহের আশায়। ‘অকশন ফর অ্যাকশন’ পেইজের মাধ্যমে ৩ লাখ টাকায় নিলামে বিক্রি হয় ব্যাটটি। যার পুরো টাকা সাকিবের ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে’ অনুদান হিসেবে জমা হবে।

গতকাল সোমবার নিলামে ওঠানো হয়েছিল ব্যাটটি। এই ব্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব-মাশরাফি-মুশফিক-তামিমসহ ১৮ জন ক্রিকেটারের সাক্ষর রয়েছে। এর পাশাপাশি ব্যাটটি একটি ফ্রেমে আবদ্ধ করা হয়েছে। যে ফ্রেমের ভেতরে সকল ক্রিকেটারের ছবিও সংযুক্ত করা হয়েছে। এর আগে একটা নিলামের মাধ্যমে ব্যাটটি সংগ্রহ করেন ওই স্মারক সংগ্রাহক। এখন তিনি আবার অনুদান সংগ্রহ করতে নিলামে তোলেন ব্যাটটি।

এই নিলাম চলাকালীন সময় ‘অকশন ফর অ্যাকশন’ পেইজ হতে লাইভে ছিলেন সাকিব আল হাসান। জাতীয় ক্রিকেটারদের সাক্ষর সম্বলিত এই ব্যাটের ভিত্তিমূল্য ছিল ৯৯ হাজার ৯শ ৯৯ টাকা। শেষপর্যন্ত এটিকে ৩ লাখ টাকায় কিনে নিয়েছে কার্নিভাল ইন্টারনেট কোম্পানি। এর আগে এই ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার একটি জার্সিও কিনেছিল।

এদিকে মানুষের উপকারে এগিয়ে আসতে ক্রিকেটারদের অনেকগুলো স্মৃতিস্মারকের নিলাম হচ্ছে 'স্পোর্টস ফর লাইফ' প্ল্যাটফর্মে। যেখানে রয়েছে মুশফিকুর রহিমের দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট, যুব দলের অধিনায়ক আকবর আলির বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত জার্সি ও গ্লাভস। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৫২ রান করা মোসাদ্দেক হোসেনের ব্যাট, ভারতের বিপক্ষে ৮১ রানের ইনিংস খেলা মোহাম্মদ নাঈম শেখের ব্যাট, ২০১১ সালের বিশ্বকাপে অংশ নেয়া সকল খেলোয়াড়দের সাক্ষরিত ব্যাট এবং মাশরাফি বিন মর্তুজার অটোগ্রাফযুক্ত একটি ক্যাপ।

অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান পিকাবুর সহায়তায় ৯ মে ‘স্পোর্টস ফর লাইফে’ প্ল্যাটফর্মে চালু হয় এই নিলাম। যা চলবে আগামী ১৪ মে রাত ১০টা পর্যন্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ