খেলা

৫৩ বছর বয়সে ফের বক্সিংয়ে টাইসন

৫৩ বছর বয়সে ফের বক্সিংয়ে টাইসন
৫৩ বছর বয়সে ফের বক্সিংয়ে টাইসন

সাবেক আমেরিকান হেভিওয়েট কিং বক্সার মাইক টাইসন ফের বক্সিংয়ে ফেরার ঘোষণা দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দিয়েছেন ৫৩ বয়সী টাইসন। ভিডিওটিতে দেখা যায় বক্সিংয়ে অনুশীলন করছেন তিনি। আর ভিডিওটির শেষে তিনি বলেন ‘আই এম ব্যাক’। ১৫ বছর আগে ২০০৫ সালে নিজের বক্সিং গ্লাভস জোড়া তুলে রাখার ঘোষণা দেন তিনি। তবে বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও এখনো ফুরিয়ে যাননি তিনি এই বার্তা নিয়েই নক আউটের রাজা আবার বক্সিং রিংয়ে ফিরে আসার ঘোষনা দিয়েছেন।

গত সপ্তাহে টাইসন ইন্সটাগ্রামে এক ভিডিও বার্তায় বলেছিলেন তিনি আবার নতুন করে বক্সিং গøাভস হাতে তুলে নিয়েছেন। এমনকি বেশ কয়েকদিন ধরে নিয়মিত অনুশীলনও করছেন তিনি। তাছাড়া বক্সিংয়ে ফেরা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জানিয়ে আসছিলেন মাইক। কয়েকদিন আগে তিনি জানান তিনি বেশ কয়েকটি ম্যাচে অংশ নেবেন। আর এই মাচগুলো থেকে পাওয়া অর্থ তিনি গৃহহীন ও মাদকাসক্ত ব্যক্তিদের পেছনে খরচ করবেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে টাইসন তার সাবেক প্রতিপক্ষ ইভানদার হলিফিল্ডের বিপক্ষে তৃতীয়বারের মতো লড়তে বক্সিং রিংয়ে নামবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ