খেলা

করোনার প্রভাব

নারী বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত

নারী বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত
নারী বিশ্বকাপের বাছাইপর্ব স্থগিত

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে এলোমেলো হয়ে পড়েছে ক্রিকেটের সূচি। ঘরোয়া, আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটই স্থগিত রয়েছে। দ্বিপাক্ষিক সিরিজগুলোও স্থগিত হচ্ছে ক্রমাগত। শঙ্কা রয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়ে। অক্টোবরের বিশ্বকাপের আগে আইসিসির আরো দুটি টুর্নামেন্ট স্থগিত হয়ে গেল।

করোনার কারণে আসছে জুলাইতে অনুষ্ঠিতব্য ২০২১ নারী বিশ্বকাপের জন্য বাছাইপর্ব ও ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব স্থগিত করে দিয়েছে আইসিসি। গতকালই দুটি আসরের বাছাইপর্ব স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য দেশগুলো এবং আইসিসির স্বাস্থ্য কমিটির সঙ্গে বৈঠক করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসন্ন ৩ জুলাই থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল নারী বিশ্বকাপের বাছাইপর্ব। ১৬ দিনব্যাপী এই বাছাইপর্ব থেকে মোট তিনটি দল নিউজিল্যান্ডে মূল পর্বে জায়গা করে নেওয়ার কথা।

এছাড়াও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার পথ হিসেবে বিশ্বকাপের আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব ২৪-৩০ জুলাইতে ডেনমার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া দুই টুর্নামেন্ট কবে মাঠে গড়াতে পারে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি আইসিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ