খেলা

করোনা আতঙ্কে শিশু সন্তানকে খুন করলেন ফুটবলার

করোনা আতঙ্কে শিশু সন্তানকে খুন করলেন ফুটবলার
করোনা আতঙ্কে শিশু সন্তানকে খুন করলেন ফুটবলার

ছেলের শরীরের করোনার উপসর্গ থাকায় বাবা নিজেই খুন করলেলেন ছেলেকে। অবাক করার মতো হলেও ঘটনা অসত্য নয়। ভাইরাস কী করে তা দেখার জন্য আর অপেক্ষা করতে হলো না! ফুটবলার বাবা তার ৫ বছরের শিশু সন্তানকে কোয়ারেন্টাইনে থাকা অবস্থাতেই নিজ হাতেই হত্যা করলেন।

ঘটনাটি ঘটেছে তুরস্কে। তুর্কির ৩২ বছর বয়সী ফুটবলার সেন্ট্রাল ডিফেন্ডার সেভার টক্তাস নিজের ৫ বছর বয়সী ছেলে কাসিম টক্তাসকে নিজ হাতে খুন করার মধ্য দিয়ে এমন ঘটনার সৃষ্টি করলেন। পুলিশের কাছে নিজ থেকেই এ ঘটনার জবানবন্দী দিয়েছেন সেভার।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, গত ২৩ এপ্রিল নিজের ছেলে কাসিমকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন সেভার। কাসিমের গায়ে তখন প্রচণ্ড জ্বর এবং শ্বাসকষ্টও ছিল প্রবল। ফলে ডাক্তাররা কোন ঝুঁকি না নিয়ে, করোনা উপসর্গ হিসেবে বাবা-ছেলেকে একসঙ্গে কোয়ারেন্টাইনে রাখেন।

সেদিনই কয়েক ঘণ্টা পরে বালিশ চাপা দিয়ে নিজের ছেলেকে খুন করেন সেভার। যাতে ধরা না পড়েন তাই সঙ্গে সঙ্গে চিল্লিয়ে ডাক্তারদের ডাকেন তিনি। আগে থেকেই শ্বাসকষ্ট থাকায়, কাসিমের এ মৃত্যুকে করোনা আক্রান্ত হয়ে অন্যান্য মৃতের মতোই গণ্য করেন ডাক্তাররা।

পরদিন দাফন করা হয় ছোট্ট কাসিমকে। পরিবারের সদস্যরা কাসিমের মৃত্যুর কারণ হিসেবে কোভিড-১৯ই ধরে নেন। কাসিমের কবরের একটি তুলে সেভার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সঙ্গে লিখেন, ‘কখনও পৃথিবীর ওপর নির্ভর করো না।’কিন্তু দাফনের দশ দিন পর নিজ থেকে থানায় যান সেভার এবং বর্ণনা দেন আসল ঘটনার। তিনি জানান, যখন হাসপাতালে কেউ ছিল না, তখন বালিশ চাপা দিয়ে তিনিই ছেলেকে হত্যা করেছেন। কারণ ছোট ছেলের প্রতি তার কোন ভালোবাসা ছিল না।

ঘটনার বর্ণনা দেয়া জবানবন্দীতে তিনি বলেন, ‘পিঠের ওপর ভর দিয়ে শুয়ে ছিল সে (কাসিম)। আমি ওর মুখে বালিশ চেপে ধরি। টানা ১৫ মিনিট সেটি ধরে রেখেছিলাম। আমার ছেলের তখন অনেক কষ্ট হচ্ছিল। যখন আর নড়াচড়া করছিল না, তখন বালিশ উঠিয়ে নেই। সঙ্গে সঙ্গে ডাক্তারদের ডেকে নেই। যেন কেউ আমার ওপর সন্দেহ না করে।’ তিনি জোর দিয়ে জানান, তার কোন মানসিক সমস্যা নেই। শুধুমাত্র ভালোবাসতেন না বলেই মেরে ফেলেছেন ছোট ছেলে কাসিমকে।

৩২ বছর বয়সী সেভার টক্তাস ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে তুর্কির সর্বোচ্চ পর্যায়ের লিগে সাতটি ম্যাচ খেলেছেন। সবশেষ বুরসা ইয়েলদ্রিম স্পোরের হয়ে খেলেছেন তিনি। এ ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে সেভারের নামে। হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। তুর্কির আদালত কাসিমের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। এছাড়া পুরো ঘটনার তদন্ত এখনও চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ