খেলা

করোনা সংকট: ক্রীড়া খাতে ১৫৭ মিলিয়ন ডলার বরাদ্দ নিউজিল্যান্ডের

করোনা সংকট: ক্রীড়া খাতে ১৫৭ মিলিয়ন ডলার বরাদ্দ নিউজিল্যান্ডের
করোনা সংকট: ক্রীড়া খাতে ১৫৭ মিলিয়ন ডলার বরাদ্দ নিউজিল্যান্ডের

করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত ক্রীড়া খাতে গতি ফিরিয়ে আনতে ১৫৭ মিলিয়ন মার্কিন ডলার (২৬৫ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার) বরাদ্দ দিয়েছে নিউজিল্যান্ড সরকার। রোববার দেশটির ক্রীড়া ও অর্থমন্ত্রী গ্রান্ট রবার্টসন এ কথা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডের জাতীয় বাজেট ঘোষণা করেছেন কিউই অর্থমন্ত্রী। সে সময় তিনি বলেন, ‘করোনা সংকটে প্রচণ্ড চাপের মুখে থাকা ক্রীড়া খাতের প্রায় সব সংস্থারই আয় ও তহবিল ফুরিয়ে এসেছে। এ পরিস্থিতিতে টিকে থাকার জন্য আমরা সব স্তরের খেলাধুলায় প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি।’

ক্রীড়া খাতে ২৬৫ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার চার বছর মেয়াদে সরবরাহ করবে দেশটির সরকার। তাৎক্ষণিকভাবে স্বল্পমেয়াদী সহায়তা হিসেবে ৮৩ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার পাবে সংস্থাগুলো।

মাঝারি মেয়াদে ১০৪ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার ক্রীড়া খাতের পুনর্গঠনে দেয়া হবে। বাকি ৭৮ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার ক্রীড়া কার্যক্রমের বিস্তার ও নতুন কর্মসূচি প্রণয়নে সহায়তা হিসেবে দেয়া হবে।

করোনা মহামারির কারণে গত মার্চ মাসে কড়া লকডাউন জারি করা হয় নিউজিল্যান্ডে। দেশটিতে তখন থেকেই বন্ধ রয়েছে সবধরনের খেলাধুলা। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে হাঁটাচলা, দৌড়ানো ও সাইকেলচালনার অনুমতি দিয়েছিল কিউই প্রশাসন।

পরে এপ্রিলে লকডাউন কিছুটা শিথিল করে নিউজিল্যান্ড, গত বৃহস্পতিবার আরও কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা। এখন থেকে আবদ্ধ জায়গায় বিনাদর্শকে পেশাদার খেলাগুলো ফের আয়োজন করা যাবে।

শুরু থেকেই সুষ্ঠু ব্যবস্থাপনায় করোনা মহামারি নিয়ন্ত্রণে রেখে বিশ্বের নজর কেড়েছে নিউজিল্যান্ড। রোববার দেশটিতে মাত্র একজন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪৯ জন, এদের মধ্যে মাত্র ৪৫ জন চিকিৎসাধীন রয়েছেন। আর মারা গেছেন মোট ২১ জন। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ