খেলা

ফুটবল লিগ বাতিলে ক্লাব-বাফুফের কয়েক কোটি টাকা ক্ষতি

ফুটবল লিগ বাতিলে ক্লাব-বাফুফের কয়েক কোটি টাকা ক্ষতি
ফুটবল লিগ বাতিলে ক্লাব-বাফুফের কয়েক কোটি টাকা ক্ষতি

খেলা না হওয়া মানে সবারই ক্ষতি। যারা খেলে সেই ক্লাবের ক্ষতি। আর যারা লিগ পরিচালনা করে তাদেরও ক্ষতি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ায় এখন ক্ষতির এই সমীকরণ মেলাচ্ছে ফুটবল লিগের ১৩টি ক্লাব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মাত্র ৩৬টি ম্যাচ বা ৬ রাউন্ড হওয়ার পর চলতি বছরের ফুটবল লিগ বাতিল করা হয়েছে। লিগ শুরু করেও করোনাভাইরাসের কারণে স্থগিত করে দেওয়ায় ক্লাবগুলো বড় ধরনের আর্থিক ক্ষতি ও জটিলতায় পড়েছিল। বরং লিগ বাতিল হলে তাদের ক্ষতির পরিমাণ কিছুটা কমে। সেই কারণে ক্লাবগুলো স্থগিত হয়ে পড়া লিগ বাতিলের দাবিও জানিয়ে ছিল বাফুফের কাছে।

বাফুফে সেই দাবি মেনে নিয়েছে। বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বাফুফেরও। সংস্থার সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সেই ক্ষতির আনুমানিক অঙ্কও কষে ফেলেছেন। বার্তা২৪.কম’কে সোহাগ জানান- ‘লিগের স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা ৩ কোটি টাকা পেতাম। লিগ যেহেতু বাতিল তাই সেই টাকা তো আমরা পাব না। এখন আপনিই হিসেব মিলিয়ে নিন, আমাদের কেমন ক্ষতি হলো!’

আর্থিক ক্ষতি হলেও বাফুফে মহামারীর এই দুঃসময়ে ফুটবল শুরু করে খেলোয়াড়দের জীবনের ক্ষতি করতে চায় না। সোহাগ বলছিলেন- ‘আমরা ফুটবলারদের জীবনকে কোনো ঝুঁকির মধ্যে রাখতে চাই না। আগে জীবন, পরে জীবিকা।’

বিপিএলের ১৩টি ক্লাবের মধ্যে শীর্ষস্থানীয় পাঁচটি ক্লাবের লিগ বাজেট ৮-৯ কোটি টাকার মতো। এই ক্লাবগুলোর মধ্যে অনেকেই তাদের খেলোয়াড়দের শতকরা ৭০ বা ৮০ ভাগ টাকা পরিশোধ করেছে। সেই টাকা কিভাবে উদ্ধার হবে- তা নিয়ে ক্লাবগুলো এখন শঙ্কায়। খেলোয়াড়রা কি সেই টাকা ক্লাবগুলোকে ফেরত দেবেন? যদি দেন তাহলে তো আর্থিক ক্ষতি খেলোয়াড়দেরও! তা ছাড়া মাঠে না খেলে পকেটে টাকা নিয়ে চলে যাওয়াটাও তো শোভনীয় কিছু নয়।

বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ স্বীকার করলেন- ‘হ্যাঁ, এটা অবশ্যই বড় একটা সমস্যা। দেখি আমাদের একটা সর্বসম্মত সমাধান খুঁজে বের করতে হবে। ক্লাব, খেলোয়াড় এবং বাকি স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সবার স্বার্থ সুরক্ষা হয়- তেমন একটা উপায় খুঁজে বের করব। এই মৌসুম তো বাতিল হলো। এখন সামনের মৌসুমে ক্লাবগুলো যদি তাদের এবারের লিগের খেলোয়াড়দের দলে রাখতে চায় তাহলে তাদের সেই ইচ্ছে পূরণে অগ্রাধিকার দিতে হবে।’

করোনাভাইরাসের এই সময়ের মধ্যে জার্মানিতে বুন্দেসলিগf শুরু করতে পারলে বাংলাদেশ কেন পারল না? এই প্রশ্নের উত্তরে বাফুফে সাধারণ সম্পাদক নিজেদের অসহায়ত্ব স্বীকার করে নিলেন- ‘ভাই, ওদের ফুটবল অবকাঠামোর সঙ্গে আমাদের কি তুলনা হয়?’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ